সাহাবা চরিত 01৭8 হযরত সোয়ায়েব (রাঃ)-এর ঘটনা একত্রে হযরত শোয়ায়েব ও হযরত আম্মার (রাঃ) ইসলাম গ্রহণ করেছিলেন। তারা পৃথক পৃথক ভাবে রাসূল (সাঃ)-এর খিদমতে হাযির হলে উভয়েরই সাক্ষাত হল । দু'জনের কথাবাতায়ি জানা যায় যে তাদের দুজনের উদ্দেশ্য একই । তারা রাসূল (সাঃ)-এর সাথে সাক্ষাত করে ইসলাম গ্রহণ করতে ইচ্ছুক । তারা ইসলাম গ্রহণ করার পর থেকেই তাদের উপর চলতে থাকে লোমহর্ষক অত্যাচার । অবশেষে বাধ্য হয়ে তারা হিজরত করলে এটিও কাফেরদের মনঃপুত হল না। নবদীক্ষিত মুসলমানদের হিজরতের সংবাদ পেলেই কাফেররা কঠোরতম শাস্তি প্রদান করত । কাফেররা হযরত শোয়ায়েবের হিজরতের কথা জানতে পেরে একদল কাফের তাকে ধরতে যায়। তিনি তখন তীর বের করে বলেন, তোমরা নিশ্চয়ই অবগত যে, আমি তোমাদের মাঝে শ্রেষ্ঠ আসতে পারবে না । তীর শেষ হলে তরবারীর সাহায্য নেব এবং যতক্ষণ তরবারী হাতে থাকবে ততক্ষণ কেহই অমার কাছে আসতে পারবে না। তারপরও যদি তরবারীটি কোনক্রমে আমার হাতছাড়া হয়, তখন তোমরা আমাকে যা খুশি করতে পার। সেজন্যেই বলছি, যদি তোমরা আমার প্রাণের বিনিময়ে আমার সম্পদ গ্রহণ কর তাহলে তোমাদেরকে আমার সম্পদের সন্ধান দিতে পারি। মন্কাতে সম্পদসহ আমার দুটি দাসীও রয়েছে। তাদেরকেও তোমরা নিয়ে যেতে পার । এ প্রস্তাবে কাফেররা সম্মত হলে হযরত সোয়ায়েব (রাঃ) নিজের সম্পদ দিয়ে নিজেকে মুক্ত করলেন । এ সম্বন্ধে আল্লাহ্ তায়ালা বলেছেন, “এমন লোকও রয়েছে যারা আল্লাহ্কে সন্তুষ্ট করার জন্যে নিজের প্রাণ খরিদ করে নেয় এবং আল্লাহ্ নিজের বান্দাদের উপর সর্বদাই দয়াশীল ।৷”-(সূরা বাকারা £ ২০৭; দুররে মানসুর) । রাসুল (সাঃ) কুবা পন্নীতে অবস্থানকালে হযরত সোহায়েবের অবস্থা বিবেচেনা করে তিনি বললেন, বড় লাভজনক ব্যবসাই করলে সোয়ায়েব। হযরত সোয়ায়েব (রাঃ) বললেন, রাসূল (সাঃ) তখন খেজুর খাচ্ছিলেন এবং আমার দিকে তাকিয়েছিলেন। তা দেখে আমিও তার সাথে খেতে বসলাম । তখন রাসূল (সাঃ) বললেন, চোখের রোগে ভুগছ আবার খেজুরও খাচ্ছ? হযরত সোয়ায়েব বললেন, রাসূল (সাঃ) যে চোখটি ভাল আছে তা দিয়েই দেখে খাচ্ছি। তার উত্তর শুনে রাসূল (সাঃ) একটু মুচকি হাসলেন । হযরত সোয়ায়েব খুব অমিতব্যয়ী ছিলেন। তিনি এত অধিক খরচ করতেন যে, একদিন হযরত ওমর (রাঃ) তাকে বলেন তুমি অনর্থক খরচ কর। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।