দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত 0 ৭৩ করেন। সেখানেই ৩৭ হিজরীতে কঠিন পেটের পীড়ায় আক্রান্ত হয়ে ইন্তিকাল করেন মৃত্যুর সময় তিনি ওসীয়ত করেছিলেন যাতে তাকে শহরের বাইরে সমাহিত করা হয়। তিনি প্রাথমিক যুগেই কুরআন মজীদ পড়া শিক্ষা করেছিলেন । হযরত ওমরের ইসলাম গ্রহণ প্রসঙ্গে তার আলোচনা আসে । তিনি হযরত ওমর (রাঃ) এর বোন ও ভগ্নুপিতিকে কুরআন পড়াতেন । হযরত খাব্বাব অত্যন্ত কোমলহৃদয় ও বিনয়ী ব্যক্তি ছিলেন। তিনি ৩৩টি হাদীস বর্ণনা করেছেন। হযরত আম্মার (রাঃ) এবং তীর পিতা-মাতার কাহিনী কাফেরদের হাতে অমানুষিক নির্যাতন ভোগ করেছিলেন হযরত আন্মার. (রাঃ) এবং তীর পিতা-মাতা । উত্তপ্ত মরুর বালি উপর শুইয়ে রেখে তাকে নির্যাতন করা হত । তার এ অবস্থা দেখে রাসূল (সাঃ) তাঁকে সবর করতে বলতেন এবং বেহেশতের সুসংবাদ দিয়ে তাকে সান্তনা প্রদান করতেন । তার পিতা হযরত ইয়াহিয়া কাফেরদের নির্যাতনে প্রাণত্যাগ করেন এবং তীর মাতা হযরত সুমাইয়া অত্যাচার সহ্য করতে না পেরে মৃত্যুমুখে পতিত হন। এত নির্যাতন সত্বেও তারা তওহীদের বাণী কখনও ভুলে ইসলাম পরিত্যাগ করে নিজের সুখশান্তির কথা স্বপ্নেও চিন্তা করেননি । হযরত সুমাইয়া ছিলেন ইসলামের প্রথম শহীদ এবং হযরত আম্মার ইসলামের প্রথম মসজিদের ভিত্তি স্থাপন করা । রাসূল (সাঃ) যখন মদীনায় হিজরত করতে যান তখন আম্মার একদিন রাসূল (সাঃ)-কে বলেন, হে আল্লাহ্র রাসূল, আপনার জন্যে একটা ছায়াযুক্ত স্থান তৈয়ার করা উচিত যেখানে আপনি রোদের সময় বিশ্রাম ও নামায "আদায় করতে পারবো । এ কথার পর হযরত আম্মার (রাঃ) নিজেই কুবা নামক একটি পল্লীতে প্রথম মসজিদের ভিত্তি স্থাপন করেছিলেন হযরত আম্মার (রাঃ) অত্যন্ত আগ্রহের সাথে জিহাদের যোগদান করতেন । একবার তিনি অত্যন্ত আনন্দের সাথে বলেন, এখন আমি বন্ধুদের সাথে এবং রাসূল (সাঃ) ও তীর জামাতের সাথে মিলিত হব । একথা বলার সাথে সাথে তার তীর পিপাসা হলে পানির আবেদন জানালে এক ব্যক্তি তাকে দুধ এনে দিলে তিনি তা পান করে বললেন, আমি রাসূল (সাঃ)-এর কাছে শুনেছি যে, তুমি দুনিয়াতে শেষ নিঃশ্বাস ত্যাগের আগে দুধ পান করবে। এ কথাই বলেই তিনি অনন্তের পথে পা বাড়ালেন । চৌরানব্বই বছর বয়সে তাঁর মৃত্যু হয়েছিল । -(উসদুল গাবা) www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।