দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত 0 1৭২ আগুন নিভে যেত ৷” এমনি অত্যাচার সইতে সইতে দীর্ঘ সময় কাটতে থাকলে তিনি এক সমসয় রাসূল (সাঃ)-এর কাছে নিবেদন করলেন; ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহ্‌র কাছে আমার জন্য দোয়া করেন না । এ কথা শুনে রাসূল (সাঃ)-এর চেহারা মোকাবরক লাল হয়ে যায়। তিনি বললেন, “তোমাদের পূর্বে অতীত যুগে এমনও লোক অতিবাহিত হয়েছেন, লোহার আঁচড়ার দ্বারা যাদের গোশত আঁচড় নেয়া হত । শুধুমাত্ৰ হাড় ও রগ ছাড়া তাদের দেহে আর কিছুই অবশিষ্ট থাকত না। এহেন কঠোরতায় ও তাদের দ্বীনের আকীদাকে দোদুল্যমান করতে পারেনি । তাদের মস্তকে করাত চালিয়ে দেয়া হয়েছে। চিরে মাঝখান দিয়ে দু’'ভাগ করে দেয়া হয়েছে, তথাপি তারা দ্বীনকে পরিত্যাগ করে। আল্লাহ্‌ এ দ্বীনকে অবশ্যই সফল করবেন । তোমরা দেখবে, এক একজন অশ্বারোহী সানআ (ইয়ামান) থেকে হাযারা মওত পর্যন্ত চলে যাবে অথচ এক আল্লাহ্‌ ছাড়া কাউকে ভয় করবে না ।” রাসূল (সাঃ)-এর অমীয় বাণী তাকে ধৈর্য ও সাহস দান করে এবং তিনি নীরবে ফিরে যান । তার মালিক উন্বে নাসার লোহার দ্বারা তার মাথায় দাগা দিত । একবার তিনি রাসূল (সাঃ)-এর কাছে এ আযাব থেকে নাযযাত দান করেন” রাসূল (সাঃ) দোআ করলেন, “আয় আল্লাহ্‌ খাব্বাবকে সাহায্য কর।” অতএব কিছুদিন পর উন্মে নাসার অসুস্থ হয়ে ছটফট করতে করতে মারা যায় । বিখ্যাত মুশরিক আস বিন ওয়ায়েলকে হযরত খাব্বাব কিছু ঝণ দিয়েছিলেন। যখন তিনি তার ঝণ পরিশোধের তাগাদা দিতেন, তখন সে বলত, “যতক্ষণ পর্যন্ত তুমি মুহাম্মদ এর দ্বীন ত্যাগ না করবে তখন পর্যন্ত কিছুই দেব না।” তিনি বলতেন, “যে পর্যন্ত তুমি পূনর্জনু নিয়ে এ দুনিয়ায় ফিরে না আসবে আমি খাব্বাব মুহাম্মদ (সাঃ) -এর হাত ছাড়ব না।” “তাহলে অপেক্ষা কর, আমি যখন পুনজীবিত হয়ে আসব এবং আমার সন্তানও সম্পদের উপর উপর অধিকার লাভ করাব, তখনই তোমার খণ চুকিয়ে দেব ৷” তিনি যখন মক্কা থেকে মদীনা অভিমুখে হিজরত করেন, তখন কাফেররা তীর যাবতীয় বিষয়-সম্পত্তি ছিনিয়ে নেয় এবং ঝণ পরিশোধ করতে অস্বীকার করে বসে। তিনি সে খাব্বাব, যিনি রাসূল (সাঃ)-এর সময় সংঘটিত সমস্ত জিহাদে অংশগ্রহণ করেন। পরবর্তীতে তিনি স্থায়ীভাবে কুফায় বসতি স্থাপন www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।