দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত 0 ৭০ পেয়ে তিলাওয়াত বন্ধ করলেন। আজ যে কিছু একটা অঘটন ঘটবে সে ধারণা ফাতিমা ওমরের রুক্ষ চেহারা দেখেই সন্দেহ হয়েছিল। ওমরের কানে সে তিলাওয়াতের শব্দও পৌছে ছিল। এতে নাঈমের কথায় তার বিশ্বাস সুদৃঢ় হল । তিনি প্রথমেই ভগ্নিপতি সাঈদকে জিজ্ঞেস করলেন £ আমি বিশ্বস্তসূত্রে জানতে পারলাম তোমরা নাকি উভয়েই ইসলাম গ্রহণ করেছ? এ কথা কি সত্যি? বলেই তিনি ভগ্নিপতিকে মারধর শুরু করলেন । ফাতিমা স্বামীকে রক্ষার্থে এগিয়ে এলে তিনিও মার খেতে লাগলেন। এমতাবস্থায় ফাতিমা বললেন যত ইচ্ছা মারধর করুন কিন্তু কিছুতেই ইসলাম ত্যাগ করব না। আপনার যা ইচ্ছা তাই করতে পারেন। মারপিটের পালা তখনো শেষ হয়নি । ইতিমধ্যে ওমর কিছুটা ক্লান্ত হয়ে পড়লেন । বোনের হৃদয়বিদারক কথায় ওমরের মনে সামান্যতম পরিবর্তন দেখা দিল। ওমর বললেন, তাহলে তোমরা কি পড়ছিলে তা আমাকে একবার শোনাও ৷ ফাতিমা ওমরের কথা শুনে সূরা ত্বা-হার প্রথম কয়েকটি আয়াত শোনালেন । শুনে ওমর বললেন বড়ই সুন্দর কালাম তোমাদের, আর একবার আমাকে শোনাও। তিনি পুনর্বার আয়াতটি শোনালে ওমরের অন্তকরণে মুহূর্তেই ইসলামের নূরে আলোকিত হল ৷ মুহূর্তের মধ্যে এক অভাবনীয় পরিবর্তন ঘটে গেল । তিনি বললেন, তোমরা আমাকে মুহাম্মদের কাছে নিয়ে যাও আমিও ইসলাম গ্রহণ করব । মহান আল্লাহ্র ইচ্ছায় শত্রু হল বন্ধুতে পরিণত ৷ ওমরের উক্তি শোনার সাথে সাথে আত্মগোপনকারী হযরত যায়েদ আনন্দে আত্মহারা হয়ে ওমরকে জড়িয়ে ধরে বললেন ৪£ ওমর গতকালই রাসূল (সাঃ) দোয়া করেছিলেন যে, আল্লাহ্‌ ওমর অথবা আবু জাহলের মধ্যে যে কোন একজনকে ইসলাম গ্রহণের তওফীক দাও। আল্লাহ্‌ আপনার পক্ষেই রাসূল (সাঃ)-এর দোয়া কবুল করেছেন। ওমর দারে আরকামের দিকে এক ধ্যানের মাধ্যমে চলেছেন। কিছুক্ষণের মধ্যেই খাত্তাবের স্থলাভিষিক্ত এবং ইসলামের ঘোরতর শত্রু মূর্তিপূজক রাসূল (সাঃ)-এর দরবারে উপস্থিত হল । রাসূল (সাঃ)-এর চাচা হামযা (রাঃ) মাত্র তিন দিন হল ইসলাম গ্রহণ করেছেন। জনৈক সাহাবী ওমরের আগমন লক্ষ্য করে রাসূল (সাঃ)-এর কাছে ভীত-সন্তরস্ত অবস্থায় বললেনঃ ওমর আসছে হযরত হামযা (রাঃ) বললেনঃ আসতে দাও ৷ উদ্দেশ্য যদি মহৎ হয় তা হলে ভাল, নতুবা এখনই তার জীবন সাঙ্গ করে দেব ওমর ভিতরে প্রবেশ করা www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।