সাহাবা চরিত 0 ৬৮ মাত্র সাতাশ বছর ৷ চাচাত ভাই যায়েদের কাছে যদিও তাওহীদের বাণী শুনেছিলেন কিন্তু রাসূল (সাঃ)-এর ইসলাম প্রচারে যায়েদের প্রতি তার পিতা খাত্তাবের বিরোধিতার কথা স্বরণ হলে তাই তাওহীদের বাণী শোনা মাত্রই ইসলামের বিরোধিতার সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করেন। প্রথমে এ বিরোধিতা কিছুটা শিখিল ছিল কিন্তু মুসলমানদের সংখ্যা দিন দিনই বাড়তে থাকায় তিনি তা সহ্য করতে প.রলেন না তাই এর প্রতিরোধের জন্য নানান ফন্দি-ফিকির করতে লাগলেন তিনি মামা আবু জাহলের সাথে আসন্ন পরিস্থিতি সম্পর্কে আলোচনা করে একে স্তন্ধ করার সর্ব প্রকার অত্যাচার নির্যাতন গ্রহণের প্রস্তুতি গ্রহণ করলেন । এসব ব্যাপারে সব চাইতে অগ্রগামী ছিল আবু জাহল ৷ দু'জনের পরামর্শেই নবদীক্ষিত মুসমানদের উপর চলতে লাগল অমানুষিক নির্যাতন । লুবনিয়া নামক জনৈক দাসী ইতিমধ্যে ইসলাম গ্রহণ করলে হযরত ওমর এ খবর পেয়ে দাসীকে এত মারপিট করলেন যে, তাতে তিনি ক্লান্ত হয়ে পানি পান করে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলেন। ইসলাম গ্রহণকারী মুসলমান মামাভাগ্নাদ্বয়ের অত্যাচারে কিরূপ জর্জরিত হয়েছিলেন তা ভাষায় প্রকাশ্য করা একেবারেই অসম্ভব । তাদের এ বর্বরোচিত অত্যাচার দিন দিন বাড়তে থাকে তা সত্বেও মুনলামানদের সংখ্যা তত বেশী হতে থাকে। আবু জাহলের একান্তিক সহযোগিতা সত্বেও ইসলামের বিরোধিতায় কাফেরবৃন্দ অকৃতকার্য হয়। এমনি এক পরিস্থিতিতে হযরত ওমর (রাঃ)-এর ঘরেই ইসলামের আলো প্রজ্বলিত হয়। তাঁর বোনও ভগ্ন্পিতি উভয়েই ইসলাম গ্রহণ করেন কিন্তু তিনি তা মোটেই অবগত ছিলেন না । শত্ৰু হল ইসলামের পরম বন্ধু রাসূল (সাঃ)-এর বিরুদ্ধবাদিতা মক্কার তিন ব্যক্তির নাম বিশেষভাবে উল্লেখযোগ্য । আবু লাহাব, আবু জাহল এবং ওমর । তাদের অন্তরে ইসলামের বিরোধিতার আগুন সর্বদাই জ্বলতে থাকে। গরীব মুসলমানদের উপর অত্যাচার করা, মক্কার অলিগলিতে ইসলাম এবং রাসূল (সাঃ)-এর বিরুদ্ধে নানান কুৎসা প্রচার করা, মুসলমানদেরকে ভীতি প্রদর্শন করা, লোভ দেখিয়ে ইসলাম হতে ফিরিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করা এবং ইসলাম গ্রহণে বাধাদান করা ইত্যাদি তাদের জীবনের অন্যতম উদ্দেশ্যে পরিগণিত হয়েছিল। তাদের এমন কিছু অত্যাচার বাকী ছিল না, যা তারা মুসলমানদের করে নাই । এখন তাদের আর www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।