সাহাবা চরিত 3 ৬৬ হযরত সালমান ফারসী (রাঃ)-এর ইসলাম গ্রহণ হযরত সালমান ফারসী (রাঃ) মূলত একজন পারসীক জরখৃষ্ত্রীয় ধর্মাবলম্বী ছিলেন। জীবনের একটি উল্লেখযোগ্য সময় তিনি সে ধর্মে অতিবাহিত করেন। পরবর্তীতে জরথৃস্ত্রীয় ধর্ম ত্যাগ করে তিনি খৃস্টান ধর্ম গ্রহণ করেন। এ সময় তিনি ইহুদী ও খৃষ্টান পড্ডিতদের মুখে মদীনায় মহানবী (সাঃ)-এর হিজরত হবে বলে শুনতে পেয়ে সে দিকে যাত্রা শুরু করেন৷ পথিমধ্যে কয়েক জাযগায় বিক্রি হয়ে পরিশেষে এক ইহুদীর কৃতদাসে পরিণত হন । কৃতদাস থাকাকালে একদিন তিনি মহানবী (সাঃ)এর দরবারে উপস্থিত হয়ে তার সম্মুখে সামান্য কিছু পেশ করে বলেন এগুলো হচ্ছে ‘সাদাকাহ’। রাসূল (সাঃ)-ইরশাদ করেন, আমি সাদাকাহ ভক্ষন করি না আমার জন্যে তা হারাম । এরপর অন্য একদিন উপস্থিত হয়ে কিছু পেশ করে বলেন, এগুলো ‘হাদিয়া’ ৷ রাসূল (সাঃ) এগুলো গ্রহণ করেন। অনুরূপ অন্য একদিন উপস্থিত হয়ে তিনি রাসূল (সাঃ)এর পৃষ্ঠ মুবার ‘মোহরে নবুওয়াত’ প্রত্যক্ষ করেন ও সাথে সাথে ইসলাম গ্রহণ করেন। এস করার কারণ, সালমান ফারসী (রাঃ) জানতে পেরেছিলেন যে, রাসূল (>) সাদাকাহ ভক্ষণ করবেন না, বরং তিনি হাদিয়া গ্রহণ করবেন এবং তার পৃষ্ঠদেশে নুবুওয়াতের মোহর অংকিত থাকবে৷ পরে রাসূল (সাঃ) হযরত সালমান ফারসীকে তার নিজের মুক্তির ব্যাপারে ভাববার কথা বলেন । ফলে তিনি নিজ মুক্তির ব্যাপারে চন্লিশ আওফিয়া (একশ পীচ তোলা) সোনার উপর চুক্তিবদ্ধ হন । চুক্তিতে শর্ত ছিল যে, তিনি তিনশটি খেজুর চারা রোপণ করবেন এবং এ চারাগুলোতে ফল আসার পর মুক্ত বলে বিবেচিত হবেন । রাসূল (সঃ) নিজ হাতে সে চারাগুলো রোপণ করেন এবং এ বছরই সেগুলোতে ফল আসে । হযরত ওমর (রাঃ) কটিমাত্র চারা রোপণ করেছিলেন সেটিতে ফল আসল না। রাসূল (সাঃ) সেটিকে উপড়ে ফেলে পুনরায় নিজ হাতে তা রোপণ করেন, ফলে সেটিতেও ফল আসে । অপর দিকে গনীমতরূপে একটি স্বর্ণ-ডিম্ব পাওয়া গিয়েছিল রাসূল (সাঃ) বললেন, এটি দিয়ে নিজেকে মুক্ত করে ফেল । সালমান ফারসী (রাঃ) বললেন, আমার প্রয়োজন চল্লিশ আওকিয়া তথা একশ পীচ তোলা । এ তো যথেষ্ট হবে না। রাসূল (সাঃ) এতে স্বীয় পবিত্র রসনার স্পর্শ দিয়ে বরকতের জন্য দু'আ করেন। সালমান ফারসী (রাঃ) বলেন, আমি সেটি:-. পাল্লায় ওজন দিয়ে দেখলাম যে, তা চল্লিশ আওকিয়া হতে একটুখানি কমও হল না এবং বেশীও হল না। এর বিনিময়ে মুক্তি লাভ করার পর হযরত সালমান ফারসী (রাঃ) নিজেকে রাসূল (সাঃ)-এর খিতমতে উৎসর্গ করেন। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।