দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ 286
📝 Text 📖 PDF

সাহাবা চরিত 0 ৬৪ সুতরাং এক দিকে দৌড় গিয়ে টিলার উপর উঠে দূরে তাকিয়ে দেখলাম, অপর দিকে ছুটে এসে তার সেবা শুশ্রুষা করেছিলাম । এরূপ ছুটাছুটির ও অনুসন্ধান চলছিল । এমন সময় দূরে কিছু আরোহী দৃষ্টিগোচর হল । আমি তাদেরকে ইশারা করলে তারা দ্রুতগতিতে আমার কাছে এসে থেমে গেল। আবুযর সম্পর্কে তারা প্রশ্ন করল, ইনি কে? বললাম £ঃ আবুযর ৷ রাসূলুল্লাহর (সাঃ)-এর সাহাবী? বললাম $ হ্যা । মা-বাবা কুরবান হোক, একথা বলে তারা আবুযরের কাছে গেলেন । আবুযর প্রথমে তাদেরকে রাসূল (সাঃ)-এর ভবিষ্যত বাণী শুনলেন । তারপর অসিয়ত করলেন, যদি আমার কাছে অথবা আমার স্ত্রীর কাছে থেকে কাফনের পরিমাণ কাপড় পাওয়া যায় তাহলে তা দিয়েই আমাকে কাফন দেবে। তারপর তাদেরকে কসম দিলেন, যে ব্যক্তি সরকারের ক্ষুদ্রতম পদেও অধিষ্ঠিত সে যেন তাকে কাফন না পরায় ৷ ঘটনাক্রমে এক আনসারী যুবক ছাড়া তাদের মধ্যে অন্য সকলেই কোন না কোন সরকারী দায়িত্বে নিয়োজিত ছিল। আবুযর তাকেই কাফন পরাবার অনুমতি দিয়েছিলেন। এ কাফেলাটি ছিল ইয়ামেনী ৷ তারা কুফা থেকে এসেছিল । আর তাদের সাথে ছিলেন প্রখ্যাত সাহাবী হযরত আবদুল্লাহ বিন মাসউদ (রাঃ) । এ কাফিলার সাথে তিনি ইরাক যাচ্ছিলেন। তিনিই আবুযরের জানাযার ইমামতি করেন এবং সকলে মিলে তাকে রাবজার মরুভূমিতে দাফন করেন। হযরত আবুযর থেকে বর্ণিত হাদীসের সংখ্যা মোট আটাশ ৷ তন্ুধ্যে বারোটি হাদীসে মুক্তফাক আলাইহি অর্থাৎ বুখারী ও মুসলিম উভয়ে বর্ণনা করেছেন । দুটি বুখারী ও সাতটি মুসলিম এককভাবে বর্ণনা করেছেন। অন্যদের তুলনায় তীর বর্ণিত হাদীসের সংখ্যা এত কম হওয়ার কারণ, তিনি সব সময় চুপচাপ থাকতেন, নির্জনতা পছন্দ করতেন এবং মানুষের সাথে মেলা মেশা কম করতেন। এ কারণে তার জ্ঞানের তেমন প্রচার হয়নি। অথচ হযরত আনাস ইবনে মালিক, আবদুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) প্রমুখের ন্যায় বিদ্যান সাহাবীগণ তার তারীখে দিমাশক গ্রন্থে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। হযরত আলী (রাঃ) কে আবুযর (রাঃ) জ্ঞানের পরিধি সম্পর্কে জিজ্ঞেস করা হল । তিনি বললেন, এমন জ্ঞান তিনি লাভ করেছেন যা মানুষ অর্জন করতে অক্ষম । তারপর সে জান আগুনে সেক দিয়ে পরীক্ষা করা হয়েছে, কিন্তু তা থেকে কোন সাহাবা-৫ www.eelm.weebly.com

— Page 62 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.