সাহাবা চরিত 0 ৬৩ একদিন আবুযর বসে আছেন। তার সামনে খলীফা উসমান (রাঃ) কা'ব (রাঃ) কে জিজ্ঞেস করলেন, যে ব্যক্তি সম্পদ পুঞ্জিভূত করে, তার যাকাত দেয় একং আল্লাহ্র পথে ব্যয় ও করে। এমন ব্যক্তি সম্পর্কে ভাল আশা পোষণ করা যায়? এ কথা শুনে আবুযুর তেলে বেগুনে জ্বলে উঠলেন ।.কাবের মাথার উপর হাতের লাঠিটি তুলে ধরে বলালেন, আপনি আমার কাছে থাকুন, দুগ্ধবতী উটনী প্রতিদিন সকাল সন্ধ্যায় আপনার দরজায় হাযির হবে। জবাবে তিনি বললেন ৪ তোমার এ দুনিয়ার কোন প্রয়োজন আমার নেই । একথা বলে তিনি চলে গেলেন। অবশেষে হযরত উসমান (রাঃ) তাকে অনুরোধ জানালেন, মদীনা জন্য । অনেকের মতে, তিনি স্বেচ্ছায় সেখানে গিয়ে বসবাস করতে থাকেন। লোকালয় থেকে বহুদূরে নির্জন ভোগ বিলাসী জীবনকে পরিহার করে আল্লাহ্র রাসুল (সাঃ)-এর পরকাল আসক্ত জীবনকে কঠোরভাবে অনুসরণ করে আমরণ ঘ্েখানেই অবস্থান করেন। হযরত আবুযর (রাঃ) ওফাতের কাহিনীটিও অত্যন্ত বেদনাদায়ক ৷ হিজরী ৩১ মতান্তরে ৩২ সনে তিনি রাবজার মরুভূমিতে ইনতিকাল করেন। তার সহধর্মিনী তার অন্তিম কালীন অবস্থার বর্ণনা করেছেন এভাবে $ আবুয়রের অবস্থা যখন খুবই খারাপ হয়ে পড়ল, আমি তখন কাদতে শুরু করলাম । তিনি বললেন, কাদছ কেন? বললাম £ এক নির্জন মরুভূমিতে আপনি পরকালের দিকে যাত্রা করছেন। এখানে আমার ও আপনার ব্যবহৃত বস্তু ছাড়া অতিরিক্ত এমন বসন্ত নেই যা দ্বারা আপনার কাফন দেয়া যেতে পারে। তিনি বললেন ঃ কান্না থামাও । তোমাকে একটি সুসংবাদ দিচ্ছি। রাসূল (সাঃ)-কে আমি বলতে শুনেছি, যে মুসলিমের দুটি অথবা তিনটি সন্তান মৃত্যবরণ করেছে, জান্নাতের আগুন থেকে বাচার জন্য তাই যথেষ্ট । তিনি কতিপয় লোকের সামনে তার মধ্যে আমিও ছিলাম বলেছিলেন £ তোমাদের মধ্যে একজন মরুভূমিতে মৃত্যুবরণ করবে এবং তার মরণ সময় মুসলিমদের একটি দল সেখানে অকস্মাৎ উপস্থিত হবে। আমি ছাড়া সে লোকগুলোর সকলেই লোকালয়ে ইস্তেকাল করেছে। এখন মাত্র আমিই বেঁচে আছি। তাই নিশ্চিতভাবে বলতে পারি, সে ব্যক্তি আমিই । আমি কসম করে বলেছি, আমি মিথ্যা বলছিনা এবং যিনি এ কথা বলেছিলেন তিনিও কোন মিথ্যা বলেননি । তুমি রাস্তার দিকে চেয়ে দেখ, গায়েবী সাহায্য অবশ্যই এসে যাচ্ছে। আমি বললাম ঃ না, তুমি যেয়ে দেখ। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।