দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত 0 ৬২ সাথে যখন ধন ও এশ্য্যের প্রাচুর্য দেখা দেয়, তখন স্বাভাবিক ভাবেই চাকচিক্য ও জৌলুস সে স্থান দখল করে নেয়। হযরত উসমান (রাঃ)-এর যুগেই বিভিন্ন ব্যক্তির মধ্যে শান-শওতের সূচনা হয়। সাধারণ জনজীবনেও এর কিছুটা প্রভাব পড়ে। তাদের মধ্য রাসূল (সাঃ)-এর আমলের সরলতার পরিবর্তে ভোগ ও বিলাসিতার ছাপ ফুটে উঠে আবুযর মানুষের কাছে রাসূল (সাঃ)-এর আমলের সে সহজ-সরল আড়ম্বহীন জীবন ধারার অনুসরণ আশা.করতেন। তার প্রত্যাশা ছিল সকেলই তার মত ধন-দৌলতের প্রতি সম্পূর্ণ নিরাসক্ত হোক । তীরা আল্লাহ্‌ নির্ভর বিশ্বাস ও মতবাদে আগামীকারের জন্য কোন কিছুই আজ সঞ্চয় করা : যাবে না ৷ তিনি বিশ্বাস করতেন, অন্যকে অভুক্ত ও উলঙ্গ রেখে সম্পদ পুঞ্জিভূত করার কোন অধিকার কোন মুসলিমের নেই । হযরত মুআবিয়া (রাঃ) ও অন্যান্য আমীরগণ মনে করতেন, সম্পদশালী লোকদের উপর আল্লাহ্‌ যে যাকাত ফরয করেছেন তা সঠিকভাবে আদায় করার পর অতিরিক্ত অর্থ জমা করার ইখতিয়ার প্রতিটি মুসলিমের আছে। এ মতপার্থক্য বৃদ্ধি পেয়ে শেষ পর্যন্ত ঝগড়ারও রূপ লাভ করে। আবুযর অন্যন্ত নিভঁভাবে এ সকল ব্যক্তির বিরুদ্ধের প্রতিবাদ করেন। প্রয়োজনের অতিরিক্ত সম্পদের অধিকারী হওয়ার কারণে তাদের কুরআনের নিম্নোক্ত আয়াতের লক্ষ্যবস্তু বলে গণ্য করতে থাকেন৷ আর যারা স্বর্ণ ও রৌপ্য পুঞ্জিভৃত করে এবং তা আল্লাহ্র পথে ব্যয় করেনা তাদের মর্মন্তুদ শাস্তির সংবাদ দাও । (আত্তওবাহ)। এ আয়াতের পূর্ববর্তী আয়াতে ইয়াহুদী ও নাসারাদের আলোচনা এনেছে। এ কারণে আমীর মু'আবিয়ার বক্তব্য ছিল, এ আয়াতের সম্পর্ক এ সব বিধর্মীঠ্দর সাথে। আর আবুযর মনে করেন, আয়াতটির উদ্দেশ্য মুসলিম অমুসলিম সকলেরই । দ্বিতীয়ত £ আবুযর আল্লাহ্র পথে ব্যয় না করার অর্থ এটাই বুঝতেন যে, সে নিজের ধন সম্পদ আল্লাহ্র পথে সম্পূর্ণরূপে বিলিয়ে দেয় না। আর আমীর মুআবিয়ার ধারণা ছিল, এটা কেবল যাকাতের সাথে সম্পৃক্ত । এ ভাবে হযরত আবুযর স্বীয় চিন্তা -দর্শন ও মত অনুযায়ী অত্যন্ত কঠোরভাবে সমালোচনা করেন । হযরত মুআবিয়া (রাঃ) মনে করেন, এ অবস্থা চলতে থাকলে দেশে যে কোন সময় বিশৃঙ্খলা ও অশান্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তিনি খলিফা উসমান (রাঃ)-কে এ নাজুক অবস্থা সম্পর্কে অবহিত করলেন এবং অনুরোধ করলেন তিনি যেন আবুযরকে মদীনায় তলব করেন । হযরত উসমান তাঁকে মদীনায় ডেকে পাঠান । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।