সাহাবা চরিত ৬১ না। তবে তাবুক যুদ্ধে অংশ গ্রহণের একটি ঘটনা আন্পামা ইবনে হাজার আসকালানী আল-ইসাবা গ্রস্থে হযরত আবদুরাহ ইব্নে মাসউদের সূত্রে বর্ণনা করেছেন ঃ$ রাসুলুল্লাহ (সাঃ) যখন তাবুকের উদ্দেশ্যে রওয়ানা হলেন তখন লোকেরা বিভিন্ন অজুহাত দেখিয়ে যুদ্ধে গমনের ব্যাপারে ইতস্তৃতা প্রকাশ করতে লাগল । কোন ব্যক্তিকে দেখা না গেলে সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ অমুক আসেনি জবাবে তিনি বলতেন, যদি তার উদ্দেশ্যে মহৎ হয় তাহলে শিগ্গীরই আল্লাহ্ তাকে তোমাদের সাথে মিলিত করবেন অন্যথায় আল্লাহ্ তাকে তোমাদের থেকে বিচ্ছিন্ন করে তোমাদের নিরাপদ করেছেন। একসময় আবুযরের নামটি উল্লেখ করে বলা হল, সেও পিঠটান দিয়েছে। প্রকৃত ঘটনা হল, তার উটনী ছিল মন্থরগতি । প্রথমে তিনি উটটিকে দ্রুত চালাবার চেষ্টা করেন; কিন্তু তাতে ব্যর্থ হয়ে জিনিসপত্র নামিয়ে নিজের কাধে উঠিয়ে পায়ে হাটা শুরু করেন এবং অগ্রবর্তী মানযিলে রাসূল (সাঃ)-এর সাথে মিলিত হন । এক সাহাবী দূর থেকে তাকে দেখে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ রাস্তা দিয়ে কে একজন যেন আসছে । তিনি বললেনঃ আবুযরই হবে। লোকেরা গভীরভাবে নিরীক্ষণ করে চিনতে পারল'। বলল, ইয়া রাসূলাল্লাহ, আল্লার কসম, এতো আবুযরই । তিনি বললেনঃ আল্লাহ্ আবুযরের উপর রহমত করুন৷ সে একাকী চলে, একাকীই মরবে, কিয়ামতের দিন একাই উঠবে । (তারীখুল ইসলামঃ আল্লামা যাহাবী ৩য় খন্ড) রাসূলুল্লাহ (সাঃ) দ্বিতীয় ভবিষ্যদ্বাণীটি অক্ষরে সত্য প্রমাণিত হয়েছে। হযরত আবুযর ছিলেন প্রকৃতিগতভাবেই সরল, সাদাসিদে, দুনিয়া বিরাগী ও নির্জনতা প্রিয় স্বভাবের ৷ এ কারণে রাসূল (সাঃ) তীর উপাধী দিয়েছিলেন মসিরুল ইসলাম । রাসূল (সাঃ)-এর ওফাতের পর তিনি দুনিয়ার সাথে একেবারেই সম্পর্কহীন হয়ে পড়েন। প্রিয় নবীর বিচ্ছেদ তার অন্তর অভ্যন্তরে যে দাহ শুরু হয়েছিল তা আর কখনও প্রশমিত হয়নি। এ কারণে হযরত আবু বকরের (রাঃ) খিলাফতকালে রাষ্ট্রের কোন কাজেই তিনি অংশ গ্রহণ করেননি ।.আবু বকালের ইস্তিকালে তার ভগনুহৃদয় আরও চুরমার হয়ে যায়। তার দৃষ্টিতে তখন মদীনার সুবোভিত উদ্যানটি পত্র-পল্পববিহীন বলে প্রতিভাত হয়। তিনি মদীনা ত্যাগ করে শামে সিরিয়া প্রবাসী হন। আবু বকর ও উমারের (রাঃ) খিলাফতকাল পর্যন্ত ইসলামের সহজ ও সরল জীবন ব্যবস্থা বিদ্যমান ছিল। বিজয় ও ইসলামী খিলাফতের বিস্তৃতির www.eelm.weebly.com !
— পৃষ্ঠা ৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।