দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত 0 ৬০ দ্বারা তাদের উপকৃত করবেন এবং তোমাকে প্রতিদান দিবেন । যখন তুমি জানবে, আমি প্রকাশ্য দাওয়াত দিচ্ছি, তখন আমার কাছে চলে আসবে । আমি ফিরে এলাম আমার গোত্রীয় লোকদের আবাসভূমিতে । আমার ভাই আনিস এল আমার সাথে সাক্ষাত করতে । সে জিজ্ঞেস করলঃ কি করলেন? বললাম, ইসলাম গ্রহণ করে বিশ্বাসী হয়েছি। তখনই দিলেন । সে বলল, আপনার দ্বীন প্রত্যাখ্যান করার ইচ্ছা আমার নেই । আমিও ইসলাম গ্রহণ করে বিশ্বাসী হলাম । তারপর আমরা দু'ভাই একত্রে মায়ের কাছে গিয়ে তাকেও ইসলামের দাওয়াত দিলাম। তোমাদের দুভায়ের দ্বীনের প্রতি আমার কোন অনীহা নেই-একথা বলে তিনিও ইসলাম কবুল করার ঘোষণা দিলেন। সে দিন থেকে এ বিশ্বাসী পরিবার নিরলসভাবে গিফারী গোত্রের মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌছাতে থাকেন। এ কাজে কখনও তারা হতাশ হননি কখনও মনোবল হারাননি । তাদের আপ্রাণ চেষ্টায় এ গোত্রের বিপুল সংখ্যক লোক ইসলাম গ্রহণ করেন এবং তাদের মধ্যে নামাযের জামায়াত প্রতিষ্ঠিত হয় । তবে এক দল লোক বলে, আমরা আমাদের ধর্মের উপর অটল থাকব রাসূলুল্লাহ মদীনায় এলে আমরা ইসলাম গ্রহণ করব । রাসূল (সাঃ) মদীনায় হিজরাতের পর তারাও ইসলাম গ্রহণ করেছিলেন। এ গিফার গোত্র সম্পর্কে রাসূল (সাঃ) বলেছেন, গিফার গোত্রকে আল্লাহ্‌ তাদের শান্তি ও নিরপত্তা দিয়েছেন। আবুযর মক্কা থেকে ফিরে এসে গোত্রীয় লোকদের সাথে মরুভূমিতে অবস্থান করতে থাকেন । একে একে বদর, উহুদ ও এন্দকের যুদ্ধ শেষ হয়। অতঃপর তিনি মদীনায় এলেন নিরবছিন্নভাবে রাসূলুল্লাহর (সাঃ) সাহচর্যে। তিনি রাসূলুল্লাহর কাছে আবেদন করলেন খিদমত দানের জন্য । তার এ আবেদন মঞ্জুর হল। (সাঃ) সৈবায়। এটাই ছিল তার সর্বাধিক প্রিয় কাজ । তিনি নিজেই বলতেনঃ রাসূলুল্লাহর (সাঃ) খিদমত করতাম, আর অবসর সময়ে মাসজিদে এসে বিশ্রাম নিতাম । ইবনে ইসহাক বলেন £ আবুযর হিজরত করে মদীনায় এলে রাসূল (সাঃ) মুনজির ইবৃনে আমর ও আবুযরের মধ্যে ভ্রাতৃ সম্পর্ক স্থাপন করে দিয়েছিলেন। তবে এ ব্যাপারে এতিহাসিক ওয়াকিদীর মত হল, আবুযর মীরাসের আয়াত নাযিল হওয়ার পর মদীনায় হিজরতের করে এসেছিলেন । সুতরাং ভ্রাতৃ-সম্পর্ক স্তাপনের নিয়মটি তখন রহিত হয়ে গিয়েছিল । রাসুলুল্লাহর (সাঃ)-এর সাথে তার যুদ্ধে অংশ গ্রহণের বিস্তারিত তথ্য জানা যায় www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।