দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত 9৫৯ করার প্রবল আগ্রহ ও উৎকণ্ঠায় আবুযর সারাটা রাত বিছানায় স্থির হতে পারলেন না। পরদিন সকালে মেহমান সাথে করে আলী (রাঃ) চললেন রাসূলুল্লাহ (সাঃ)-এর বাড়ির দিকে। আবুযর তার পিছনে পিছনে । পথের আশ পাশের কোন কিছুর প্রতি তার কোন ভ্রুক্ষেপ নেই । এভাবে তীরা পৌছলেন রাসূলুল্লাহ (সাঃ)-এর কাছে। আবুযর সালাম করলেন। আস-সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ । রাসূল (সাঃ) জবাব দিলেন, ’ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু ৷ এভাবে আবুযর সর্বপ্রথম ইসলামী কায়দায় রাসূল (সাঃ)-কে সালাম পেশ করার পৌরব অর্জন করেন। অতঃপর সালাম বিনিময়ের এ পদ্ধতিই গৃহীত ও প্রচারিত হয় । রাসূল (সাঃ) আবুযরকে ইসলামের দাওয়াত দিলেন এবং কুরআনের কিছু আয়াত তিলাওয়াত করে শুনালেন। সেখানে বসেই আবুযর কালেমায়ে তাওহীদ পাঠ করে নতুন দ্বীনের মধ্যে প্রবেশের ঘোষণা দিলেন। এর পর ঘটনা আবুযর এভীবে বর্ণনা করছেন। ইসলাম গ্রহণের পর রাসূল (সাঃ)-এর সাথে আমি মক্কায় অবস্থান করতে লাগলাম ৷ তিনি আমাকে ইসলামের নানান বিষয় শিক্ষা দিলেন, মক্কায় কারও কাছে তোমার ইসলাম গ্রহণের কথা বললে জীবনের আশঙ্কা রয়েছে, আমি বললাম যার হাতে আমার জীবন, তার শপথ করে বলছি, আমি মক্কা ছেড়ে যাবনা, যতক্ষণ না মসজিদে গিয়ে কুরাইশদের মাঝে প্রকাশ্যে সত্যের দাওয়াত দিচ্ছি। রাসূল (সাঃ) নীরব হয়ে গেলেন । আমি মসজিদে এলাম । কুরাইশরা তখন একত্রে বসে গুজব করছে। আমি তাদের মাঝে হাযির হয়ে যতদূর সম্ভব উচ্চকণ্ঠে সম্বোধন করে বললাম, 'কুরাইশ গোত্রের লোকেরা! আমি সাক্ষ্য দিচ্ছি এক আল্লাহ্‌ ছাড়া আর কোন ইলাহ নেই, মুহাম্মদ (সাঃ) আল্লাহ্‌র রাসূল । আমার কথাগুলো তাদের কর্ণকুহরে প্রবেশ করতেই তারা ভীত-চকিত হয়ে পড়ল । একযোগে তারা লাফিয়ে উঠে বললঃ এ ধর্মত্যাগীকে ধর তারা দৌড়ে এস আমাকে বেদম প্রহার শুরু করল । রাসূলের (সাঃ) চাচা আব্বাস আমাকে দেখে চিনলেন। তাদের হাত থেকে বাচানোর জন্য তিনি আমার উপর হুমড়ি খেয়ে পড়ে আমাকে তাদের হাত থেকে রক্ষা করলেন। একটু সুস্থ হয়ে আমি রাসুল্লাহর (সাঃ)-এর কাছে ফিরে গেলাম ৷ আমার অবস্থা দেখে তিনি বললেন, তোমাকে ইসলাম গ্রহণের কথা প্রকাশ করতে নিষেধ করেছিলাম. না? বললাম ইয়া রাসূলাল্লাহ! নিজের মধ্যে এক প্রবল ইচ্ছা অনুভব করছিলাম ৷ সে ইচ্ছার বহিঃপ্রকাশ ঘটিয়েছি মাত্র । তিনি বললেন, তোমর গোত্রের কাছে ফিরে যাও । যা দেখলে এবং যা কিছু শুনলে, তাদেরকে অবহিত www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।