সাহাবা চরিত 0 ৫৮ নিশ্চয়ই । তবে আপনি মক্কাবাসীদের সম্পর্কে সতর্ক থাকবেন। পরদিন সকালে আবুষর চললেন মক্কার উদ্দেশ্য । সাথে নিলেন কিছু পাথেয় ও এক মাশক পানি । সর্বদা তিনি শঙ্কিত , ভীত চকিত । না জানি কেহ জেনে ফেলে তার উদ্দেশ্য । এ অবস্থায় তিনি পৌঁছলেন মক্কায় । কোন ব্যক্তির কাছে মুহাম্মদ সম্পর্কে কোন কথা জিজ্ঞেস করা তিনি সমীচীন সনে করলেন না। কারণ, তীর জানা নেই এ জিজ্ঞাসিত ব্যক্তিটি মুহাম্মদের বন্ধু না শত্রু? দিনটি কেটে গেল । রাতের আঁধার নেমে এল । তিনি ক্লান্ত, পরিশ্রান্ত । বিশ্রামের উদ্দেশ্যে তিনি শুয়ে পড়লেন মাসজিদুল হারামের এক কোণে । আলী ইব্নে আবি তালিব যাচ্ছিলেন সে পথ দিয়েই ৷ দেখেই তিনি বুঝতে পেরেছিলেন, লোকটি মুসাফির । ডাকলেন, আসুন, আমার বাড়িতে । আবুযর গেলেন তার সাথে এবং সেখানেই রাতটি কাটিয়ে দিলেন। সকাল বেলা পানির মশক ও খাবারের পুটলিটি হাতে নিয়ে আবার ফিরে এলেন মাসজিদে । তবে দু'জনের একজনও একে অপরকে কিছুই জিজ্ঞেস করলেন না। পরের দিনটিও কেটে গেল । কিন্তু নবীর সাথে পরিচয় হল না । আজও তিনি মাসজিদেই শুয়ে পড়লেন । আজও আলী (রাঃ) আবার সে পথ দিয়েই যাচ্ছিলেন। বললেন ঃ$ ব্যাপার কি, লোকটি আজও তার গন্তব্যস্থল চিনতে পারেনি? তিনি তাকে আবার সাথে করে বাড়িতে নিয়ে গেলেন। এ রাতটিও সেখানে কেটে গেল । এদিনও কেহ কাউকে কিছু জিজ্ঞাসা করলেন না। একইভাবেই তৃতীয় রাতটি নেমে এল । আলী (রাঃ) আজ বললেন $ বলুন তো আপনি কি উদ্দেশ্য মন্ধায় এসেছেন? তিনি বললেন, যদি আমার কাছে অঙ্গীকার করেন আমার কাঙ্খিত বিষয়ের দিকে আপনি আমাকে পথ দেখাবেন তাহলে আমি বলতে পারি । আলী (রাঃ) অঙ্গীকার করলেন। আবুযর বললেন £ঃ আমি অনেক দূর থেকে মক্কায় এসেছি নতুন নবীর সাথে সাক্ষাত করতে এবং তিনি যে সব কথা বলেন তার কিছু শুনতে ৷ আলীর (রাঃ) মুখমন্ডল আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। বললেন, আল্লাহর কসম, তিনি নিশ্চিত সত্য নবী । একথা বলে তিনি নানা ভাবে নবীর (সাঃ) পরিচয় দিলেন। তিনি আরও বললেন, সকালে আমি যেখানে যাই, আপনি আমাকে অনুসরণ করবেন ৷ যদি আমি আপনার জন্য আশংকাজনক কোন কিছু লক্ষ্য করি তাহলে প্রস্রাবের ভান করে দাড়িয়ে যাব। আবার যখন চলব, আমাকে অনুসরণ করে চলতে থাকবেন । এভাবে আমি যেখানে প্রবেশ করি আপনিও সেখানে প্রবেশ করবেন । প্রিয় নবী দর্শন লাভ ও তার উপর অবতীর্ণ প্রত্যাদেশ শ্রবণ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।