সাহাবা চরিত 0 ৫৭ তিনি রাহাজানি পরিত্যাগ করে একাগ্রচিত্তে আল্াহ্র ইবাদাতের দিকে ঝুঁকে পড়েন, যখন সমগ্র আরব দেশ গোমরাহীর অতল গহ্বরে নিমজ্জিত ছিল। হযরত আবু মাশার বলেনঃ আবুযর জাহিলী যুগেই একত্ববাদী ছিলেন। এক আল্লাহ ছাড়া আর কাকেও তিনি উপাস্য বলে বিশ্বাস করতেন না। অন্য কোন মূর্তি বা দেব-দেবীর পূজাও করতেন না৷ তার বিশ্বাস ও আল্লাহর ইবাদত মানুষের কাছে পরিচিত ছিল। এ কারণে, যে ব্যক্তি সর্ব প্রথম রাসূলুল্লাহ (সাঃ)-এর আবিভাবের সংবাদ তাকে দিয়ে বলেছিলঃ আবুযর, তোমার মত মক্কায় এক ব্যক্তি ”লা-ই-লাহা ইল্লান্মাহ বলে থাকেন । তিনি কেবল মুখে মুখেই তাওহীদে বিশ্বাসী ছিলেন না, সে জাহিলী যুগে নামাযও আদায় করতেন । এ সম্পর্কে তিনি নিজেই বলেছেন, আমি রাসূলুল্লাহ (সাঃ)-এর সাথে সাক্ষাতের তিন বছর পূর্ব থেকেই নামায আদায় করতাম । লোকেরা জিজ্ঞেস করেছিল, কাকে উদ্দেশ্য করে? বললেন । আল্লাহকে ৷ আবার প্রশ্ন করা হয়েছিল কোন দিকে মুখ করে? বলেছিলেন, যে দিকে আল্লাহ্ ইচ্ছা করতেন । তার ইসলাম গ্রহণের ঘটনাটিও বেশ চমকপ্রদ । ইব্নে হাজার ”আল-ইসাবা“ গ্রন্থে তার ইসলাম গ্রহণের কাহিনী সবিস্তারে বর্ণনা করেছেন। সংক্ষেপে এভাবে বলা যায়, তিনি তার গোত্রের সাথে বসবাস করছিলেন। একদিন সংবাদ পেলেন, মন্ধায় এক নতুন নবীর আবির্ভবাব হয়েছে, তাই তিনি তার ভাই আনিসকে ডেকে বললেন ঃ তুমি একটু মক্কায় যাবে। সেখানে যিনি নিজেকে নবী বলে দাবী করেন এবং আসমান থেকে তার কাছে ওহী আসে বলে প্রচার করে থাকেন, তার সম্পর্কে কিছু তথ্য সংগ্রহ করবে, তার মুখের কিছু কথা শুনবে । তারপর ফিরে এসে আমাকে অবহিত করবে । আনিস মক্কায় চলে গেলেন। রাসুলুল্লাহ (সাঃ)-এর সাথে সাক্ষাত করে তার মুখ নিঃসৃত বাণী শ্রবণ করে নিজ গোত্রে ফিরে এলেন । আবুযর খবর পেয়ে তখনই ছুটে গেলেন আনিসের কাছে। অত্যন্ত আগ্রহ সহকারে নতুন নবী সম্পর্কে নানান কথা তাকে জিজ্ঞেস করলেন । আনিস বললেন ঃ কসম আল্লাহর । আমি তো লোকটিকে দেখলাম, মানুষকে তিনি মহৎ চরিত্রের দিকে আহ্বান জানাচ্ছেন। আর এমন সব কথা বলেন যা কাব্য বলেও মনে হল না । মানুষ তার সম্পর্কে কি বলাবলি করে? কেহ বলে তিনি একজন যাদুকর, কেহ বলে গণক, আবার কেউ বলে কবি। আল্লাহর কসম । তুমি আমার তৃষ্ণা মেটাতে পারলে না, আমার আকঙ্খাও পূরণ করতে সক্ষম হলে না । তুমি কি পারবে আমার পরিবারের দায়িত্বভার গ্রহণ করতে, যাতে আমি মক্কায় গিয়ে স্বচক্ষেই তার অবস্থা দেখে আসতে পারি? www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।