দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত 9 4) (সাঃ)-এর বংশধর হযরত হাসান ও হযরত হোসায়েন (রাঃ) তাদের অতি আপনজন হযরত বেলালকে পেয়ে যেন হারানো সম্পদ ফিরে পেলেন। তারা তীর আযান শোনার জন্য হযরত বেলালকে অনুরোধ করলেন । অন্যদিকে নবী বংশধরের অনুরোধ উপেক্ষা করাও যে সম্ভব নয়। তিনি উদাত্তকণ্ঠে তওহীদের সুমধুর বাণী পুনরায় চারদিকে ঘোষণা করে দিলেন। মদীনার আকাশ বাতাস মুখরিত করে হযরত বেলালের আমার ধ্বনি দিক-বিগন্তে ছড়িয়ে পড়ল । মদীনার নর-নারী তাদের চির পরিচিত স্বর শুনে রোদন করতে করতে মসজিদে নববীর দিকে ছুটে এলেন । সেখানে হযরত বেলাল (রাঃ)-কে দেখে তাদের নবী শোক যেন বহুগুণে বর্ধিত হয়ে উথলে উঠল । কিছুদিন মদীনায় বসবাস করার পর হযরত বেলাল (রাঃ) স্বীয় বাসস্থান দামেঙ্কে প্রত্যাবর্তন করেন এবং ২০ হিজরীতে সেখানেই শেষ নিঃস্বাস ত্যাগ করেন । -(উসদুল গাবা) আবুযর গিফারী (রাঃ)-এর ইসলাম গ্রহণ হযরত আবুযর গিফারী (রাঃ) একজন দুনিয়া বিরাগী রাসূল (সাঃ)-এর সাহাবী ছিলেন। তার পূর্ব পরিচিতি ছিল এরূপ- বাইরের জগতের সাথে মক্কার সংযুক্তি ঘটিয়েছে যে, 'আদ্দান* উপত্যকাটি, সেখানেই ছিল গিফার গোত্রের বসতি ৷ মক্কার কুরাইশদের বাণিজ্য কাফেলা ওখান দিয়ে সিরিয়া যাতায়াত করত । এসব কাফেলার নিরাপত্তার বিনিময়ে যে সামান্য অর্থ লাভ করত তা দিয়েই তারা জীবিকা নির্বাহ করত । ডাকাতি, রাহাজানিও ছিল তাদের পেশা। যখন কোন বাণিজ্য কাফেলা তাদের দাবী অনুযায়ী খাদ্যসামগ্রী বা অর্থ আদায় করত না তখন তারা লুটতরাজ চালাত ৷ জুনদুব ইব্‌ন জুনাদাহ আবুযার নামেই যিনি পরিচিত-তিনিও ছিলেন এ কবীলারই সন্তান । বাল্যকাল থেকেই তিনি অসীম সাহস, প্রখর বুদ্ধিমত্তা ও দূরদৃষ্টির জন্য ছিলেন সকলের থেকে স্বতন্ত্র । জাহেলী যুগে জীবনের প্রথম ভাগে তার পেশাও ছিল রাহাজানি। গিফার গোত্রের একজন দুঃসাহসী ডাকাত হিসেবে তিনি খ্যাতি অর্জন করেছিলেন। তবে কিছুদিনের মধ্যেই তীর জীবনে ঘটে যায় এক পরিবর্তন । তার গোত্রীয় লোকেরা এক আল্মহ ছাড়া যে সকল মূর্তির পূজা করত, তাতে তিনি গভীর ব্যথা অনুভব করতে শুরু করেন। সমগ্র আরব বিশ্বে সে সময় যে, ধর্মীয় অনাচার, অন্ধ বিশ্বাস ও কুসংস্কারের সয়লাব তা তিনি গভীরভাবে উপলব্ধি করেন। তিনি অধীর ভাবে অপেক্ষা করতে থাকেন এমন একজন ব্যক্তির জন্য যিনি মানুষের বুদ্ধি- বিবেক ও অন্তরকে পরিচ্ছন্ন করে অন্ধকার থেকে আলোর দিকে তাদের নিয়ে আসবেন। ¥ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।