দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত 0 ৫৫ প্রেমের সাধক অসহ্য. যাতনায় ছটফট করতে করতে মাঝে মাঝে গলা ছেড়ে চীৎকার করে বলতেন, আহাদ, আহাদ অর্থাৎ আল্লাহ্‌ ছাড়া আর কোন মাবুদ নেই । রাতেও তীর শান্তি ছিল না । তাকে তখন বেত মারা হত, ফলে আগের দিনের জখমগুলো তরতাজা হয়ে ওঠত। পরে তাকে যখন আবার গরম বালিরাশির উপর শুইয়ে দেয়া হত, তখন তার জখম থেকে অযোর ধারায় রক্ত প্রবাহিত হত । তারা তীর গলায় দড়ি বেঁধে মন্ধার রাজপথে টেনে হেচড়ে নিয়ে শুধুমাত্র তার মনিবই করত এমন নয়, সাথে কখনও আবু জাহল, কখনও উমাইয়া কখনও অন্য কাফেরারাও পালাক্রমে অত্যাচার করত । এত অত্যাচার নির্যাতন সত্ত্বেও তিনি কখনও তার আহাদকে ভুলেননি। হযরত আবু বকর সিদ্দিক (রাঃ) তাঁর এ করুণ অবস্থা দেখে বহু অর্থের বিনিময়ে তাকে আযাদ করে দেন। আরবের পৌত্তলিকরা তাদের মূর্তিগুলোকে নিজেদের মাবুদ বলে মান্য করত । ইসলামের তৌহিদ বাণী তাদের ধর্ম বিশ্বাসের মূলে কুঠারাঘাত করেছিল, সে জন্যেই হযরত বিলাল (রাঃ)-কে ইসলাম থেকে বিচ্যুত করতে তাদের এত বেশী আগ্রহ ছিল। কিন্তু তৌহিদের বিশ্বাসী ইসলামের আমানতদার হযরত বেলাল (রাঃ) শত্রুর সহস্র নির্যাতন সহ্য করেও আল্লাহর একত্বকে মানুষের সামনে অক্ষয় করে ফুটিয়ে তুলতে তৎপরতা দেখিয়ে দেন। হযরত বিলাল (রাঃ) ধৈর্য এবং সত্যতা ও আন্তরিকতার যে চিত্র ইতিহাসের পাতায় অঙ্কিত করে গেছেন তা প্রতিটি মুসলমানের জন্য চিরকালের মত মশাল হিসাবে গণ্য হবে। তার নাম শুনে প্রত্যেক মুসলমানের নাড়ির গতিবেগ বেড়ে যায় । হায়! সে যদি হযরত বিলাল (রাঃ)-এর রাসূল (সাঃ)-এর প্রেমের হাজার-লাখ ভাগের এক ভাগও পেত! তাহলে তার আখিরাত সুন্দর হত । নবীবিহীন মদীনা হযরত রাসূল (সাঃ)-এর তিরোধানের পর হযরত বেলাল (রাঃ) মদীনায় আর অবস্থান করতে পারেননি । নবী শূণ্য মদীনায় তার কিভাবে থাকা সম্ভব? কাকে শোনাবেন, তিনি তার মধুর আযান ধ্বনি? শোকে, দুঃখে, বিচ্ছেদ কাতরতায় একদিন তিনি মদীনা ত্যাগ করে জিহাদে জীবন দান করার মানসে দূরদেশে প্রত্যাগমন করেন । বহুদিন তিনি মদীনায় ফিরে আসেননি একদিন স্বপ্নে রাসূল (সাঃ)-কে বলতে শুনলেন, হে বলাল! একি রকম যুলুম! তুমি যে আর আমার কাছে আসনা? স্বপ্ন ভেঙ্গে গেলে প্রেমিকের মনে পুনরায় প্রেমের ফন্ুধারা প্রবাহিত হল। ভোর হতে না হতেই মদীনার দিকে ছুটলেন। রাসূল www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।