দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত 01৫8৪ হযরত বেলাল হাবশী (রাঃ)-এর ইসলাম গথ্ৃহণ হযরত আবু আবদুল্লাহ বিলাল (রাঃ) বিন রাবাহ রাসূল (সাঃ)-এর দরবারের অন্যতম মহান মর্যাদাবান সাহাবী ছিলেন। তার নাম শুনলে প্রতিটি মুসলমানের মাথা ভক্তি-শ্রদ্ধায় অবনত হয়ে পড়ে৷ তিবরানী (রাঃ) এবং অন্য কতিপয় এঁতিহাসিক লিখেছেন, রাবাহ প্রকৃতপক্ষে হাবশী ছিলেন। তিনি স্ত্রী হুমামাহ সমভিব্যাহারে এসে মক্কার স্থায়ী বাসিন্দা হয়েছিলেন এবং কুরাইশের বনু জুমাহ বংশের গোলামী গ্রহণ করেছিলেন। (অথবা তাকে গোলাম বানানো হয়েছিল) । এ গোলামী অবস্থাতে রাসূল (সাঃ) নবুওয়াত প্রাপ্তির প্রায় ২৮ বছর পূর্বে রাবাহ ও হুমামাহর পুত্র বিলাল (রাঃ) জন্মগহণ করেন৷ বিলাল (রাঃ)-এর যখন জ্ঞান হল, তখন চারদিকে কুফর ও শিরকের ঘনঘটা দেখতে পেলেন। তার মালিক উমাইয়াহ বিন খালফ জুমহিও কট্টর মুশরিক ছিল। তার গোলামীতেই তিনি জীবনের ২৮টি বছর অতিবাহিত করেছিলেন। ইত্যবসরে তার কানে হকের দাওয়াতের আওয়াজ পৌছল ৷ এটা ছিল নবুওয়াত প্রাপ্তির সম্পূর্ণ প্রথম যুগ, যখন রাসূল (সাঃ) অত্যন্ত গোপনীয়তার সাথে হকের তাবলীগ শুরু করেছিলেন। হযরত বিলাল (রাঃ) প্রকৃতিগতভাবে অত্যন্ত শরীফ এবং পবিত্র আত্মার মানুষ ছিলেন। সম্ভবত নবুওয়াতের পূর্বেই তিনি রাসূল (সাঃ)-এর উন্নত চরিত্রে প্রভাবিত হয়েছিলেন। বস্তুত তাওহীদের আওয়াজ শুনা মাত্র তিনি নির্ভাবনায় তাতে সাড়া দিলেন এবং নিজের মন ও প্রাণ রাসূল (সাঃ)-এর জন্য উৎসর্গ করে দিলেন । নেতৃস্থানীয় চরিতকাররা বলেছেন, তিনি সে *সাত নেক ভাগ্যবান, ব্যক্তিত্বের অন্যতম ছিলেন যারা তাওহীদের ঝাপ্তাকে আকড়ে ধরেছিলেন। তিনি মদীনার মসজিদে নববীর মুয়াযযিন ও রাসূলে আকরাম (সাঃ)-এর অতি স্সেহভাজন ছিলেন। ইসলাম গ্রহণের পর তার মনিব উমাইয়া বিন খালফ তাকে বিভিন্ন পদ্ধতিতে নির্যাতন করে লাগল । উমাইয়া বিন্‌ খালফ ইসলামের ঘোর শক্র ছিল। সে তার ভৃত্য হযরত বেলাল (রাঃ)-কে ইসলাম ত্যাগ করাতে অত্যন্ত কঠোর ও নির্মম শান্তির বন্দোবস্ত করেছিল । দুপুরের কড়া রোদে অগ্নিঝরা গরম বালির উপর সে হযরত বেলাল (রাঃ)-কে চিৎ করে শুইয়ে দিয়ে তার বুকের উপর একটা বড় পাথর চাপিয়ে দিত । এর ভারে হযরত বিলাল (রাঃ) একটুও নড়তে পারতেন না । উপরে সূর্যের কড়া তাপ, নিচে আগুনের মত গরম পানি। এরকম নিষ্ঠুর অত্যাচার করার একমাত্র কারণ ছিল হয়, তিনি মৃত্যুবরণ করবেন, নয়ত ইসলাম পরিত্যাগ করবেন। কিন্তু এমন অসহনীয় নির্যাতন ভোগ করেও তিনি ইসলাম পরিত্যাগ করেননি ৷ প্রাণ ওষ্ঠাগত প্রায়, www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।