দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত 03 ৫৩ আৰু বাসীর (রাঃ)-এর দ্বিতীয় সাথী তার সঙ্গীর দুরাবস্থা দেখে মনে করল যে এবার তার পালা এসেছে। কাজেই সেখান থেকে যে দৌড়ে পালাল এবং হযরত রাসূল (সাঃ)-এর কাছে এসে বলল, আবু বাসীর আমার সঙ্গীকে হত্যা করেছে এখন সে আমাকেও হ্রত্যা করবে । তার কথা শেষ হতে না হতেই আবু বাসীর (রাঃ) সেখানে গিয়ে উপস্থিত হয়ে রাসূল (সাঃ)-কে বললেন, হে আল্লাহ্‌র রাসূল! আপনি আপনার ওয়াদা পূর্ণ করে আমাকে মক্কায় পাঠিয়েছিলেন। এখন আমার সম্বন্ধে তাদের কাছে পালন করবার মত আপনার কোন প্রতিশ্রুতি অবশিষ্ট নেই । সে আমাকে আমার ধর্ম হতে বিতাড়িত করতে চায়, তাই আমি তাকে হত্যা করেছি । তীর কথা শুনে রাসূল (সাঃ) বললেন, যুদ্ধ বাধানোর ইচ্ছা আছে? এ কথা শুনে আবু বাসীর বুঝলেন যে এখনও যদি তাকে ফেরত নেয়ার জন্য মক্কা থেকে কোন লোক আসে তাহলে তাকে নিশ্চয়ই ফিরে যেতে হবে। তাই তিনি মদীনা পরিত্যাগ করে সমুদ্রের উপকূলে হাটতে হাঁটতে এক জঙ্গলাকীর্ণ জায়গায় গিয়ে আশ্রয় গহণ করলেন । এ সংবাদ মক্কায় পৌছে যায় । আবু জান্দাল সংবাদ শুনে মক্কা ছেড়ে এসে আবু বাসীদের সাথে গিয়ে মিলিত হল। এভাবে মন্ধায় কেহ যখন ইসলামের ছায়াতলে সমবেত হতেন, তখনই বাড়ি ছেড়ে এসে সমুদ্র তীরের এ স্থানে আশ্রয় গ্রহণ করতেন । ক্রমে অল্পদিনের মধ্যেই এ স্থানে এ ধরনের প্রবাসী মুসলমানদের একটি ছোট-খাট দল গড়ে উঠল। স্থানটি ছিল সমুদ্র পাড়ের গভীর জঙ্গল । সেখানে কোন জনবসতি ছিল না। সেখানে এ অবস্থায় মুসলমানদের ভীষণ কষ্টবরণ করতে হয়েছিল । মক্কার যে সব কাফেলা এ জঙ্গলের পাশ দিয়ে অতিক্রম করতে চেষ্টা করত তাদের উপর অতর্কিত আক্রমণ করে তাদের মাল-সম্পদ দখল করে শাস্তির ব্যবস্থা করতেন এ জঙ্গলবাসীরা । অল্পদিনের মধ্যেই কাফেরদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ল। তারা দেখল যে, সমুদ্রতীর বরাবর তাদের যাতায়াত বন্ধ হওয়ায় ব্যবসা-বাণিজ্য বন্ধ হওয়ার উপক্রম হল, তখন বাধ্য হয়ে তারা অতি বিনয় ও নম্রতার সাথে হযরত রাসূল (সাঃ)-এর কাছে আবেদন জানাল, যেন সমুদ্ৃতীরবর্তী জঙ্গল থেকে শাসনগন্ডি বহির্ভূত মুসলমানদের দলটিকে মদীনায় যেন ফিরিয়ে নেয়া হয়। কাফেরদের আবেদনে রাসূল (সাঃ) এ দলটিকে মদীনায় চলে আসার হুকুম পাঠালেন । সহীহ বুখারী শরীফের বর্ণনায় উল্লেখ রয়েছে, রাসূল (সাঃ)-এর এ আদেশ গিয়ে যখন এ স্থানে পৌছল, তখন আবু বাসীর মৃত্যু যন্ত্রণায় ছটফট করেছিলেন তিনি রাসূল (সাঃ)-এর আদেশ নামাটি পাঠ করতে করতে মহান আল্লাহ্‌র সান্নিধ্যে গমন করেন। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।