সাহাবা চরিত 9 ৫২ বলেন, ‘মুসলমান হওয়ার কারণে তার আত্মীয়-স্বজেনরা তীকে নানাভাবে নির্যাতন করে ।' অত্যাচার সহ্য করে তিনি এ ভেবে বাড়ি থেকে পলায়ন রুরেন যে, মুসলমানদের সাহায্যে তিনি নির্মম যন্ত্রণার হাত থেকে মুক্তি লাভ করবেন। তার পিতা সুহাইল ৷ হুদায়বিয়ার সন্ধি সংক্রান্ত ব্যাপারে কাফিরদের পক্ষ অবলম্বন করেছিল। সে এসে স্বীয় পুত্র আবু জান্দালকে চপেটাঘাত করে তাকে ফিরিয়ে দেয়ার জন্যে রাসূল (সাঃ)-এর কাছে দাবী জানায় । রাসূল (সাঃ) বললেন, সন্ধিপত্রটি তো এখনও পাকাপাকি হয়নি। কাজেই এর শর্তাদি পালন করার তো এখন কোন প্রশ্ন উঠেনা। কিন্তু সুহাইল তার দাবী ছাড়তে রাজী হল না । রাসূল (সাঃ) আবু জান্দালকে তার নিকট ভিক্ষা চাইলেন । তবু সুহাইলের মনে এতটুকু করুণার উদ্রেক হল না । তিনি করুণভারে চিৎকার করে সাহাবীদেরকে বললেন, আমি মুসলমানদের হয়ে আপনাদের কাছে আশ্রয়ের জন্যে এসেছিলাম কিন্তু আপনারা আমাকে ফিরিয়ে দিচ্ছেন। আমাকে যে এর কত যন্ত্রণা ভোগ করতে হবে, তা আপনারা কিছুই জানেন না । তার আকুল আবেদন মুসলমানদের হৃদয়ে ব্যথা ও করুণা হল। কিন্তু তারা তাকে কোন সাহায্যই করতে পারলেন না। রাসূল (সাঃ)-এর আদেশানুসারে তাকে অবশেষে বাড়ি ফিরে যেতে হল । বিদায়ের সময় রাসূল (সাঃ) তাকে সান্তনা দিয়ে বললেন, আবু জান্দাল! ধৈর্যধারণ কর; অতি তাড়াতাড়িই আল্লাহ্ তোমার মুক্তির ব্যবস্থা করবেন । সন্ধিপত্র লেখা শেষ হল। আবু বাসীর (রাঃ) নামক একজন সাহাবী ইসলাম গ্রহণ করে মদীনায় হিজরত করলে কাফেররা তাকে ফিরিয়ে নেয়ার জন্যে দু'জন লোককে প্রেরণ করে। সন্ধির শর্ত মোতাবেক রাসূল (সাঃ) তার প্রতি সান্ত্বনার বাণী প্রদান করে বললেন, হে আবু বাসীর! ধৈর্য অবলম্বন কর। আল্লাহ্ রাববুল আলামীন খুব দ্রুতই তোমার মুক্তির পথ উন্ুক্ত করে দেবেন। আবু বাসীর (রাঃ) দু'জন কাফেরের সাথে রওয়ানা হলেন। পথে এক জায়গায় তিনি তার সঙ্গীদের একজনকে বললেন, বন্ধু, তোমার তলোয়ারটি তো থুবই সুন্দর ৷ বীর যোদ্ধা নিজের তরবারীর প্রশংসা শুনে পরিস্থিতির কথা ভুলে খাপ খুলে তা বের করে বলল, হ্যা, এটি খুবই ভাল তলোয়ার । অনেকের উপরই আমি এর পরীক্ষা করেছি । এ কথা বলে সে তলোয়ারটি আবু বাসীদেরর হাতে অর্পণ করল । আবু বাসীর (রাঃ) তরবারী হাতে পেয়ে প্রথমেই মালিকের উপর তার ধার পরীক্ষা করলেন। তলোয়ারের এক আঘাতেই তরবারীর মালিক ইহলীলা সংবরণ করল । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।