সাহাবা চরিত 0 ৫১ হঠাৎ হামলা করল । তখন মুসলমানগণ যেহেতু অপ্রস্তুত ছিলেন, এদিক.থেকে আক্রমণের জন্য প্রস্তুত ছিলেন না, তাই তাদের সাময়িক পরাজয় গ্রহণ করতে হল। তারা উভয় দিকের কাফিরদের মাঝে পড়ে দিশেহারা হয়ে দিক-বিদিক ছুটতে লাগলেন । হযরত আনাস (রাঃ) দেখলেন, হযরত সায়াদ ইব্নে মুয়াযষ আসছেন। থেকে জান্নাতের খুশবু আসছে।' এ বলেই তলোয়ার হাতে নিয়ে কাফিরদের মধ্যে প্রবেশ করে বীর-বিক্রমে যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করলেন। শাহাদাতের পর দেখা গেল, শরীরখানা যেন চালনীর মত হয়ে গেছে। শরীরে আশি থেকেও বেশী তীর-তলোয়ারের আঘাতের চিহ্ন বিদ্যমান ছিল। তীর বোন লাশ সনাক্ত করেন তার আঙ্গুল দেখে । হুদায়বিয়ার সন্ধি ও হ্যরত আবু জানদালের ভূমিকা যষ্ঠ হিজরীতে রাসূল (সাঃ) মক্কায় হজ করতে সংকল্প করেছিলেন। মক্কার কাফেররা এ সংবাদ অবগত হয়ে তাকে বাধা দিতে কৃতসংকল্প হল । হযরত রাসূল (সাঃ) তাই মক্কায় প্রবেশ না করে তাঁর সাহাবীদেরকে নিয়ে হুদায়বিয়া নামক স্থানে যাত্রাবিরতি করলেন রাসূল (সাঃ)-এর জন্যে প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে সাহাবীদের সবাই প্রস্তুত ছিলেন। ফলে বাধাপ্রাপ্ত হয়ে তারা কাফেরদের মোকাবেলা করতে তৈরী হলেন। কিন্তু রাসূল (সাঃ) মক্কাবাসীদের সাথে যুদ্ধের আদেশ না দিয়ে সন্ধি স্থাপনের প্রচেষ্টা করলেন । যুদ্ধের জন্যে সাহাবীদের আন্তরিক ইচ্ছা এবং তাদের বীরত্বব্যঞ্জক আকুলতা থাকা সত্ত্বেও তিনি আপাতদৃষ্টিতে অবমানকর ও ক্ষতিকর মক্কাবাসীদের সন্ধির সমুদয় শর্ত মেনে নেন। সাহাবীদের সকল প্রকার আবেদন-নিবেদন ও তীদের মতামত উপেক্ষা করে সন্ধি শর্তে আবদ্ধ হওয়া অনেকের কাছে অসমীচীন বলে মনে হলেও রাসূল (সাঃ)-এর মতামতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে সকলেই নীরব রইলেন । হুদায়বিয়ার সন্ধির একটি শর্ত ছিল এরকমঃ কাফেরদের কেউ ইসলাম গ্রহণ করে মদীনায় গেলে তাকে মক্কায় ফেরত পাঠাতে হবে । অন্যদিকে মদীনার কোন মুসলমান ইসলাম ত্যাগ করে মক্কায় চলে গেলে তাকে আর মদীনায় ফেরত পাঠান হবেনা । তখনও সন্ধিপত্র লেখা সম্পূর্ণ হয়নি মাত্র আলোচনা করে শর্তাদি ঠিক করা হয়েছিল । এমনি সময়ে আবু জান্দাল নামক এক সাহাবী হাত-পা শৃঙ্খলিত অবস্থায় অতিকষ্টে মুসলমানদের কাছে এসে উপস্থিত হয়ে www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।