সাহাবা চারত 0 ৫০ একাই কাফেরদের হাজার সেনার সমকক্ষ আমর ইবনে আবদে বুদকে অত্যন্ত বীরত্বের সাথে হত্যা করেছিলেন । হুদায়বিয়া নামক স্থানে বাইয়াতে রিদওয়ানের চুক্তিপত্র তিনিই লিখেছিলেন। কোন কোন বর্ণনানুযায়ী খায়বর যুদ্ধে বিখ্যাত ইহুদী বীর মারহাবকে তিনিই হত্যা করেছিলেন। অবশ্য অন্যান্য এতিহাসিক এ ব্যাপারে এক্যমত পোষণ করেছেন যে, মারহাবের হত্যাকারী ছিলেন মুহাম্মদ ইব্্নে সালামা (রাঃ) । গযওয়ায়ে হনাইন ও মক্কা বিজয়ের ক্ষেত্রেও তিনি বীরত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন! ৯ম হিজরী সালে হযরত আবু বকর (রাঃ)-এর নেতৃত্বে পালিত হজ্বের সময় তিনি রাসূল (সাঃ)-এর নির্দেশক্রমে সূরা তওবার ১ম থেকে ৩৭ তম আয়াত পাঠ করে লোকদেরকে শোনান । তাতে ছিল মুক্তির ঘোষণা এবং কাফেরদেরকে হজ্ব সম্পাদনের অনুমতি দানের অস্বীকৃতি । তিনি রাসূল (সাঃ)-এর একজন সাহারী হওয়া সত্বেও বদর যুদ্ধে শরীক হতে পারেন নাই । তার এজন্য দুঃখ ছিল, তাই তিনি নিজেকে গাল মন্দ করে বলতেন, এটাই ছিল ইসলামের প্রথম যুদ্ধ, আর তুমি তাতেই অংশ গ্রহণ করতে পারলেনা । আর এ আশাও পোষণ করতেন যে, আবার কোন যুদ্ধে সুযোগ পেলে মনের এ বাসনা পূর্ণ করবেন। এজন্য বেশী দিন অপেক্ষা করতে হল না অল্পদিন পরেই উহুদ যুদ্ধের দামামা বেঁজে উঠল, যাতে তিনি অত্যন্ত সাহস ও বীরত্ব প্রদর্শন করলেন। উহুদ যুদ্ধে প্রথম দিকে মুসলমানদের বিজয় লাভ হল । কিন্তু শেষে একটি ভুলের কারণে তাদের সাময়িক পরাজয় বরণ করতে হয়েছিল । ভুলটি ছিল এরূপ, রাসূল (সাঃ) কিছু সাহাবীকে একটি বিশেষ জায়গায় পাহারা দেয়ার জন্য মোতায়ন করে বললেন, যতক্ষণ আমি না বলি কেহ স্বীয় স্থান ছেড়ে যাবে না। কেননা সেদিক থেকে দুশমনদের আক্রমণের ভয় ছিল। যখন প্রথম দিকে মুসলমানদের বিজয় হল এবং কাফিরগণ পলায়নরত, তখন সাহাবী সৈনিকগণ এ ভেবে তারা স্বীয় স্থান ত্যাগ করলেন যে, যুদ্ধ তো শেষ হয়ে গেছে। তাই কাফিরদের ধাওয়া করা ও গনিমতের মাল জমা করা এথন একান্তই দরকার । এ অবস্থায় তাদের দলনেতা স্থান ত্যাগ করতে এ বলে নিষেধ করলেন যে, রাসূল (সাঃ) তোমাদেরকে এ ঘাঁটি ছেড়ে যেতে নিষেধ করেছেন, তাই তোমরা এখানেই স্থির থাক । কিন্তু তারা ভাবল যে, হযরতের আদেশ শুধুমাত্র যুদ্ধ চলাকালীন সময়ের জন্যই ছিল, তাই সেখানে থেকে তারা যুদ্ধের ময়দানে গিয়ে উপস্থিত হলেন । পলায়নরত কাফিরগণ এ সংরক্ষিত ঘাটিটি খালি দেখে www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।