দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত 9 ৪৯ (রাঃ)-এর ঘরে রাসূল (সাঃ)-এর কবরে পূর্ব পাশে তাকে সমাহিত করা হয়। তার সম্পর্কে (সাঃ) বলেছিলেন, “অমি সবার ইহসানের দায়ই শোধ করে দিয়েছি, কিন্তু আবু বকরের ইহসানের বদলা স্বয়ং আল্লাহ্‌ তায়ালা কিয়ামতের দিন দেবেন।” তিনি আশরা-মুবাশশারার অন্তর্ভুক্ত ছিলেন। বলাবাহুল্য, তিনি ছিলেন নবীগণের পর সর্বোত্তম মানুষ ৷ প্রথম ইসলাম গ্রহণকারী যুবক যুবকদের সর্ব প্রথম ঈমান আনার গৌরব অর্জন করেছিলেন হযরত আলী (রাঃ) ৷ অল্প বয়সেই তিনি ইসলামের দাওয়াত কবুল করেছিলেন। তখন তিনি রাসূল (সাঃ)-এর তত্ত্ববধানে ছিলেন। তীর পরিচর্যার কল্যাণে ইতিমধ্যেই তার ব্যক্তি সত্ত্ব বিকশিত হয়েছিল । তাই ন্যায় ও সত্যের বাণী শোনা মাত্রই তিনি তা মনে প্রাণে গ্রহণ করেন এবং সমগ্র জীবন এ পথে আত্মোৎসর্গের বিস্ময়কর দৃষ্টান্ত স্থাপন করতে থাকেন। তার পিতার নাম আবদে মানাফ যিনি নিজের কনিয়াত তথা উপনাম আবু তালেব ডাক নামে খ্যাত ছিলেন এবং রাসূল (সাঃ)-এর আপন চাচা ছিলেন । তার মায়ের নাম ছিল ফাতেমা বিন্তে আসাদ যিনি রাসূল (সাঃ)-এর লাল-পালনে প্রকৃষ্ট ভূমিকা পালন করেছিলেন। হযরত আলী (রাঃ)-এর পিতা আবু তালেব, রাসূল (সাঃ)-এর পিতা আবুদল্লাহ্‌ ও যুবাইর এ তিনজন ছিলেন সহোদর ভাই ৷ অন্যান্যরা ছিলেন আবদুল মুত্তালিবের অন্যান্য স্ত্রীর সন্তান । হযরত আলী (রাঃ) বনু হাশেমের দাওয়াতের সময় রাসূল (সাঃ)-এর সাথে থাকার কথা ঘোষণা করেছিলেন অথচ তখনো তিনি ছিলেন কিশোর । যেসব বর্ণনা মোতাবেক রাসূল (সাঃ) মক্কা থেকে মদীনা অভিমুখে রাতের অন্ধকারে হিজরত করার বর্ণনা করা হয়েছে, সেগুলোতে বলা হয়েছে, রাসূল (সাঃ) হযরত আলীকে নিজের বিছানায় শুইয়ে রেখে গিয়েছিলেন। তা করা হয়েছিল যাতে তীর কাছে রক্ষিত মানুষের আমানত সমূহ প্রত্যর্পণ করে মদীনায় হিজরত করেন। হযরত আলী (রাঃ) তাঁর জীবদ্দশায় সংঘটিত প্রায় সমস্ত যুদ্ধেই অংশগ্রহণ করে বিস্ময়ক ভূমিকা পালন করেন। তিনি বীরত্ব ও সাহসিকতার এমন অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন, যা আজো উদাহরণ হয়ে আছে। বদর যুদ্ধে তিনি তার প্রতিপক্ষ শায়বাকে একই আঘাতে মৃত্যুমুখে পতিত করেন রাসূল (সাঃ)-এর নিজ কন্যা হযরত ফাতিমা (রাঃ)-কে তার সাথে বিয়ে দেন। এতে করে তিনি রাসূল (সাঃ)-এর অধিকতর ঘনিষ্ঠ হয়ে যান। খন্দক যুদ্ধে তিনি www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।