সাহাবা চরিত 0 ৪৮ তীরই প্রয়াসে কুরআন মজীদ লিপিবন্ধ হয়ে একটি গ্রন্থকারে সংকলিত হয়। যে গৌরব অন্য কোন সাহাবীর অর্জিত হয়নি। তীর খেলাফত কাল ছিল ২রা রবিউল আউয়াল ১১ হিজরী থেকে ২৪শে জমাদিউল আউয়ালাল ১৩ হিজরী পর্যন্ত ৷ দু'বছর তিন মাস বাইশ দিন। খেলাফতের দায়িত্ব গ্রহণ করার সাথে সাতেই তাকে নানান জটিল ও ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হয়। তার কয়েকটি নিম্নরূপঃ (১) বিশিষ্ট সাহাবায়ে কিরামের মতপার্থক্য সত্বেও রোম সম্রাট কায়সারের বিরুদ্ধে হযরত ওসামা (রাঃ) এর নেতৃত্বে সৈন্য সমাবেশ ৷ (২) নবুওয়তের মিথ্যা দাবীদার মুসাইলামাতুল কাযযাবের বিপুল শক্তি সঞ্চয় ৷ (৩) ইয়ামেন ও নাজদ অঞ্চলে যাকাত বিরোধী তৎপরতা । (8) মুর্তাদদের ভয়াবহ তৎপরতা প্রভৃতি । কিন্তু তিনি তার দৃঢ়তা, বুদ্ধিমত্তা, সৎসাহস ও বিচক্ষণতার মাধ্যমে এ সমুদয় সমস্যা একে একে সমাধান করে নিতে সক্ষম হন এবং যখন তিনি পৃথিবী থেকে বিদায় নেন, তখন সব সমস্যাই শেষ হয়েছিল। তার জীবনের অন্তিম দিনগুলোতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ হয়েছিল এবং রোমানদের সাথেও তুমুল যুদ্ধ চলছিল । তিনি এসব যুদ্ধ-বিগ্রহ, মুর্তাদ সমস্যা এবং মিথ্যা নবীদের মোকাবেলার উদ্দেশ্যে নিম্নলিখিত সেনাপতি ও সর্দারদেরকে নির্বাচিত করে নিজের বিচক্ষণতা ও প্রজ্ঞার পরিচয় দিয়েছিলেন। তার নির্বাচিত সেনাপতিগণ ছিলেন, হযরত কা'ব ইবনে আমর (রাঃ), হযরত খালেদ ইবনে ওলীদ (রাঃ), হযরত আ'লা ইবনে হাযরামী (রাঃ), হযরত মুহাজির ইবনে আবি উমাইয়া, হযরত ইকরিমা (রাঃ), হযরত হুযাইফা (রাঃ), ইবনে মুহসিন দামীরী ৷ তিনি তীর অসুস্থতা যখন অনুভব করলেন তখন আল্লাহ্র দরবারে যাবার সময় হয়ে যায়, তখন নিজেই হযরত ওমর (রাঃ)-কে নিজের স্থলাভিষিক্ত নিয়োগ করে যথারীতি তা ঘোষণা করে দিলেন যাতে তীর পরে মুসলমানরা কোন রকম বিভেদ-বিভ্রান্তির শিকার না হয়। তিনি মুসলমানদেরকে বহু উপদেশও দান করলেন তিনি ২৪ শে জমাদিউল আখের ১৩ হিজরী মোতাবেক ২২শে আগষ্ট ৬৩৪ ঈসায়ী সোমাবার সন্ধায় ইহ্জগত ত্যাগ করেন। তখন বয়স হয়েছিল ৬৩ বছর ৷ তীর নামাযে জানাযা পড়ান হযরত ওমর (রাঃ) ৷ আর তীর লাশ কবরে নাখিয়েছিলেন হযরত আবদুর রহমান ইবনে আবু বকর (রাঃ), হযরত ওমর (রাঃ), হযরত ওসমান (রাঃ), ও হযরত তালহা (রাঃ) । হযরত আয়েশা সাহাবা-৪ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।