দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত ৪৭ মুসাল্লায় দাড়িয়ে মুসলমানদেরকে ঈশার নামায পড়ান এবং অতঃপর জুমাবার রাত থেকে সোমবার ফযর পর্যন্ত নামাযের ইমামতি করেন । রাসূল (সাঃ)-এর ওফাতের দরুন মুসলমানদের মাঝে আতঙ্ক ও হতাশা ছড়িয়ে পড়লে তিনিই সমাবেশের মাঝে দাড়িয়ে বলেছিলেন-“হ্যা, তোমাদের মধ্যে যারা মুহাম্মদ (সাঃ)-এর অনুসারী, তাদের জেনে রাখা উচিত যে, তার মৃত্যু হয়েছে। কিন্তু যারা আল্লাহ্র বান্দা এবং তারই বন্দেগী করে তাদের জানান উচিত, আল্লাহ্‌ . জীবিত এবং তার কখনও মৃত্যু নেই । আল্লাহ্‌ নিজেই তার নবীকে বলেছেন, তোমার মৃত্যু হবে এবং অন্যান্যদেরও।” “রাসূল (সাঃ) একজন নবী ছাড়া আর কিছু নন। তীর পূর্বে আরো নবীর আসা যাওয়া হয়েছে। কাজেই তিনি যদি মৃত্যুবরণ করেন কিংবা শহীদ হয়ে যান, তবে কি তোমরা ফিরে চলে যাবে? মনে রেখ, যে ব্যক্তি ইসলাম পরিহার করে কুফরীর দিকে প্রত্যাবর্তন করবে, সে আল্লাহ্র কোন ক্ষতি করতে পারবে না। অবশ্য যারা সর্বাস্থায় আল্লাহ্‌ তায়ালার প্রতি কৃতজ্ঞ থাকবেন, তিনি তাদেরকে প্রতিদান দেবেন।” তার এ অন্তর্ভেদী ভাষণ শুনে সাহাবায়ে কিরামের অবস্থার পরিবর্তন হয়ে যায়। কাদতে কাদতে তাদের শ্বাষরুদ্ধ হয়ে এল ৷ স্বয়ং হযরত ওমর (রাঃ)-এর অবস্থাও তাই হল। তিনি ধারাশায়ী হয়ে পড়লেন। রাসূল (সাঃ) ওফাতের পর তিনি সাকীফায়ে বনু সায়েদার, নিতান্ত বিজ্ঞতা ও দূরদর্শিতার মাধ্যমে পরিস্থিতি সামাল দিতে সক্ষম হলেন। তাতে করে খিলাফতের সমস্যা চিরতরে সমাধান হয়ে যায়। লোকেরা তাকেই সর্বপ্রথম খলীফা নিযুক্ত করলেন খিলাফত গ্রহণ করার পর তিনি যে বিজ্ঞোচিত ভাষণ দান করেছিলেন তার কিছু উদ্ধৃতি স্মরণযোগ্য । “বন্ধুগণ! আমি তোমাদের উপর শাসনকর্তা নিযুক্ত হয়েছি। অথচ আমি তোমাদের চেয়ে উত্তম নই । আমি যদি ভাল কাজ করি, তাহলে তোমরা আমাকে সাহায্য করবে । আর যদি দেখ, মন্দের দিকে যাচ্ছি, তাহলে আমাকে সোজা করে দিবে। হে লোক সকল! তোমাদের মধ্যে যে দুর্বল সে আমার কাছে সবল। ইনশাআল্লাহ্‌ আমি তার অধিকার পাইয়ে দেব। যদি আমি আল্লাহ্‌ ও তার রাসূলের দেখানো পথে চলি, তবে তোমরা , আমার আনুগত্য কর । কিন্তু যদি আমি আল্লাহ্‌ ও রাসূলের পথ ছেড়ে দিই, তাহলে তোমাদের কারো উপরই আমার হুকুম চলতে পারে না” www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।