contents | সাহাবা চরিত 0. ৪৬ একজন শিষ্ট, মিশুক ও সৎ ব্যবসায়ী ছিলেন। সম্পৃদায়ের সমস্ত লোক তার উত্তম চরিত্র ও সদ্ধ্যবহারে মুগ্ধ ছিল । আর তার এসব বেশিষ্ট্যের দরুন সবাই তাকে অত্যন্ত ভালবাসত ৷ হযরত অবু বকর (রাঃ) ছিলেন তামীম গোত্রের সাথে সম্পৃক্ত । ৫৭৩ ঈসায়ীতে তার জন্ম হয়। তিনি রাসূল (সাঃ)-এর চাইতে মাত্র আড়াই বছরের ছোট ছিলেন। শৈশব থেকে লেখাপড়া শিখেছিলেন। সর্ব প্রথম ইসলাম গ্রহণ করে তিনি তা নিজের বন্ধু-বাহন্ধবের কাছেও পৌঁছাতে শুরু করেন। এ ব্যাপারে তিনি যথেষ্ট গোপনীয়তা রক্ষা করতে থাকেন এবং দৃঢ়তা ও প্রত্যয়ের সাথে কাজ চালিয়ে যান । সুতরাং তার প্রচেষ্টায় নিম্নলিখিত ব্যক্তিবর্গ যথাক্রমে ইসলাম গ্রহণ করেন। হযরত সা'দ ইবনে আবী ওল্কাস (রাঃ), হযরত ওসমান ইব্নে আফফান (রাঃ), হযরত উবাইদ ইবৃনে যায়েদ (রাঃ), হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ্ (রাঃ), হযরত যুবাইর (রাঃ), হযরত আবদুর রহমান (রাঃ), হযরত ওসমান ইবনে মাযউন (রাঃ), হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ (রাঃ), হযরত খালেদ ইব্নে সাঈদ (রাঃ), হযরত আবু সালামা (রাঃ) ৷ তার মাতা হযরত উম্মুল খায়ের (রাঃ) তীর আন্দোলনের শুরুতেই ইসলাম গ্রহণ করেছিলেন। কিন্তু তীর পিতা আবু কোহাফাহ্ (রাঃ), ইসলাম গ্রহণ করেন মন্ধা বিজয়ের পর । হযরত আবু বকর (রাঃ) বহু ক্রীতদাসকে খরিদ করে নিয়ে মুক্ত করে দেন। তিনি হযরত বেলাল (রাঃ)-কেও তার মালিক উমাইয়্যার কাছ থেকে খরিদ করে মুক্ত করে দিয়েছিলেন । মক্কার কঠিন ও বিপদসঙ্কুল জীবনে তিনি মহানবী (সাঃ)-কে সর্বত্র ও সর্ব অবস্থায় এমনভাবে সঙ্গদান করেন যে, ইতিহাস পর্যন্ত তার দৃষ্টান্ত উপস্থাপনে ব্যর্থ হয়ে যায়। মদীনায় হিজরত কালে তিনিই রাসূল (সাঃ)-এর সাথে থেকে সমুদয় কাজ তিনিই সম্পন্ন করেছিলেন। তার আদরের দুলালী হযরত আয়েশা (রাঃ) ছিলেন রাসূল (সাঃ)-এর পবিত্র সহধর্মিনী । হযরত আবু বকর (রাঃ) সমস্ত জিহাদে রাসুল (সাঃ)-এর সাথে থেকে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। হিজরী সনে মুসলমানগণ প্রথম যে হজ্ব পালন করেন তিনিই ছিলেন তার আমীর । তিনশ’ সাহাবীর কাফেলা তীরই নেতৃত্ব ছিল। রাসূল (সাঃ) নিজের অসুস্থতার সময় তাকেই নিজের স্থলাভিষিক্ত ইমাম নিযুক্ত করেন। কাজেই তিনি ১ হিজরী ১৮ কিংবা কোন কোন বর্ণনায় অনুযায়ী ১৯শে সফর জুমাবার রাসূল (সাঃ)-এর নির্দেশক্রমে তার www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।