দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত 0 8৫ প্রথম ইসলাম গ্রহণকারী মহাপুরুষ সর্বপ্রথম মহিলাদের মধ্যে ঈমান গ্রহণের গৌরব অর্জন করেছিলেন হযরত খাদীজা (রাঃ), তেমনি সচেতন পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলামের দাওয়াত কবুল করার সৌভাগ্য অর্জন করেছিলেন হযরত আবু বকর (রাঃ) রাসূল (সাঃ) বলেন, “আমি যাকেই ইসলামের দাওয়াত দিয়েছি, তার মনেই প্রথম কিছু না কিছু দ্বিধা-দ্বন্ধ সৃষ্টি হয়েছে, একমাত্র আবু বকর ব্যতীত । আমি তাকে ইসলামের দাওয়াত দেয়া মাত্র তিনি বিনা দ্বিধা-দ্বন্ব সাথে সাথে তা কবুল করেন। এক বর্ণনায় রয়েছে, রাসূল (সাঃ) যখন হেরা গুহায় ফেরশতার আগমন এবং ওহী নাযিলের ঘটনা হযরত আবু বকর (রাঃ)-কে শোনান, তখন তিনি সামান্যতম সন্দেহ-সংশয়ও প্রকাশ করেননি; নিঃসংঙ্কোচে তার যাবতীয় কথা বিশ্বাস করে নেন। নির্্ধিধায় এভাবে ইসলাম কবুল করে নেয়ার পিছনে রাসূল (সাঃ)-এর সাথে হযরত আবু বকর (রাঃ) -এর বন্ধুত্বের একটা হাত ছিল যার ফলে রাসূল (সাঃ)-কে অত্যন্ত কাছে থেকে দেখার ব্যক্তিগত অভিজ্ঞতা তাঁর হয়েছিল । রাসূল (সাঃ)-এর অন্তরঙ্গ বন্ধু আবু কোহাফা তনয় আবু বকর ছিলেন অত্যন্ত বিজ্ঞতাসম্পন্ন উত্তম চরিত্রের অধিকারী । তখন তার বয়স আটত্রিশ বছর । তীর সুদৃঢ় অনুভুতি ও মানসিক যোগ্যতা সম্পর্কে সবাই ছিল দ্বিধাহীন । তিনি তীর বন্ধু হযরত মুহাম্মদ (সাঃ) মুখে তওহীদ ও রিসালাতের বাণী শোনা মাত্র নির্দ্বিধায় প্রসন্নচিত্তে তা গ্রহণ করে নেন । কারণ, তিনি তখন পর্যন্ত তার এ বন্ধুর যবান থেকে কোন মিথ্যা কথা শুনেননি । রাসূল (সাঃ)-এর জীবন তার সামনে ছিল এক সু-উজ্জ্বল উন্ক্ত পুস্তকের ন্যায় । তার ইসলাম গ্রহণ করে নেয়াটা ছিল এর প্রশান যে, এ পুস্তকের: কোথাও কোন কলঙ্ক, কোন ক্রুটি কিংবা কোন সন্দেহ নেই । বরং এর প্রতিটি ছত্র হৃদয়গ্রাহী, প্রতিটি বর্ণ চিত্তাকর্ষক, প্রতিটি পাতা বিমোহিত এবং প্রতিটি কথা আলোকময় ৷ হযরত আবু বকর (রাঃ) ছিলেন অতি উত্তম চরিত্রের অধিকারী ও কোমলমতি ৷ বুদ্ধি-বিবেচনা, দূরদর্শিতা ও চিন্তা-চেতনার বলিষ্ঠতার দিক দিয়ে সমগ্র মক্কায় অতি অল্প লোকই তার সমকক্ষ ছিল। নিজ সম্পৃদায়ে তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয়, বংশবিদ্যায় তিনি ছিলেন বিশেষজ্ঞ; মক্কার কোরায়েশদের সমস্ত গোত্রের ইতিহাস বংশ পরম্পরা তার নখদর্পনে ছিল। তিনি সমস্ত গোত্র-গোষ্ঠীর দোষ-ক্ৰটি ও গুণ বৈশিষ্ট্য সম্পর্কে বিশেষভাবে অবগত ছিলেন। এ বৈশিষ্ট্যের দিক দিয়ে সারা কোরায়েশের কেহ তার মোকাবেলা করতে পারত না। তিনি www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।