দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত 0188 আহযাব যুদ্ধকালে তিনি রাসূল (সাঃ)-এর নির্দেশানুযায়ী বনী কোরাইযার বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতা চালিয়ে তাদের সঠিক অবস্থা ও অবস্থান সম্পর্কে রাসূল (সাঃ)-কে অবহিত করেন। তাতে খুশী হয়ে রাসূল (সাঃ) বলেন, “সমস্ত নবীরই একজর অনুচর থাকত, আর যুবাইর হল আমার অনুচর। আমার পিতা-মাতা তোমার জন্য উৎসর্পিত।” রাসূল (সাঃ)-এর মুখ থেকে এ কথাটি শুধুমাত্র সাদ ইবনে আবী ওক্কাসের জন্য গযওয়ায়ে ওহুদের সময় আর হযরত যুবাইর এর জন্য গযওয়ায়ে আহযাবের সময় উচ্চারিত হয়েছিল । তিনি হিযরত করে মদীনায় চলে যান। এদিকে উন্মে সালমা (রাঃ) প্রতিদিন আবতাহ নামক এক টিলায় বসে বসে কান্নাকাটি করতে থাকেন । পরে বনু মুগীরার জনৈক সহৃদয় ব্যক্তির মাধ্যমে এ বিষয়টি নিষ্পত্তি হয় এবং হযরত উন্মে সালমা (রাঃ) তীর শিশু সন্তানসহ মদীনায় হিযরত করেন। এটা ছিল তাদের তৃতীয় হিযরত । হযরত আবু সালামা ২য় হিজরীতে গযওয়ায়ে বদর এবং ২য় হিজরীতে ওহুদ যুদ্ধে শরীক হন । সেখানে এক কাফেরের বিষমিশ্রিত তীরের আঘাতে তীর যখম হয়। যদিও তিনি একসময় সুস্থ হয়ে উঠেন, কিন্তু ভেতরে ভেতরে বিষ তীর কাজ করতেই থাকে। ৩য় হিজরীর শেষ ভাগে রাসূল (সাঃ) তাকে একশ পঁচিশজনের অশ্বারোহী বাহিনীসহ বনু আসাদ ইবনে খোষযাইমায় পাঠান। ৪র্থ হিজরীর ১লা মহররম তিনি অত্যন্ত গোপনে তাদের উপর আক্রমণ চালিয়ে বিজয় অর্জন করেন। এ অভিযানটি সারিয়্যাহ আবু সালামা অথবা সারিয়্যাহ কোতন নামে খ্যাত৷ তীর বীরত্ব ও কৃতিত্বের জন্য অত্যন্ত খুশী হয়ে রাসূল (সাঃ) তাকে দোয়া করেন। এ অভিযনে তার পূর্বেকার যখম পুনরায় চাড়া দিয়ে উঠে এবং বহু চিকিৎসা সত্বেও তা আর সুস্থ হয়নি । এরই দরুন তিনি ৪র্থ হিজরীর শুরুতে কঠিনভাবে অসুস্থ হয়ে পড়েন । রাসূল (সাঃ) এ খবর জানতে পেরে তার বাড়ীতে তশরীফ নিয়ে যান। তখন তার চোখ বন্দ করে দেন এবং বলেন, “মানুষের আত্মা যখন তার দেহ থেকে বিচ্ছিন্ন হয়, তখন তার চোখ সেটিকে দেখার জন্য খোলা থেকে যায়৷” তার স্ত্রী হযরত উন্মে সালামা (রাঃ)-কে ধৈর্যধারণের উপদেশ দিয়ে বলেন, তার মাগফিরাতের জন্য দোয়া কর এবং বল, “আয় আল্লাহ্‌ আমাকে তীর চেয়ে উত্তম স্থলাভিষিক্ত দান করুন ৷” আল্লাহ্‌ তার দোয়া কবুল করেন এবং কয়েক মাস পর স্বয়ং রাসূল (সাঃ) তাকে বিয়ে করে নেন । তার সন্তানও রাসূল (সাঃ)-এর তত্ত্বাবধানে চয়ে আসে । হযরত আবু সালামা (রাঃ) রাসূল প্রেম, নিষ্ঠা ও বীরত্বে অতি উচ্চ মর্যাদার অধিকার ছিলেন। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।