সাহাবা চরিত 0 ৪৩ পড়েন এবং রাসূল (সাঃ)-এর বাড়ীর দিকে বিষয়টির যথার্থতা যাচাই করে নেয়ার জন্যে ছুটে যান। যদি দুর্ঘটনা ঘটেই থাকে, তাহলে এ তলোয়ারেই হত্যাকারীদেরকে জাহানবামে পাঠাবেন এ ছিল তার উদ্দেশ্য । কিন্তু রাসূল (সাঃ)-কে বাড়ীতে দেখতে পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত হন। রাসূল (সাঃ) তাকে দেখে হেসে বলেন, “কি হে ভাই, এ সময়ে তুমি তলোয়ার নিয়ে, কি ব্যাপার?” হযরত যুবাইর নিবেদন করলেন, “ইয়া রাসূলুল্লাহ্, (সাঃ) আপনার প্রতি আমার পিতামাতা কুরবান, আমি শুনেছিলাম, আপনাকে শত্রুরা আটক কিংবা শহীদ করে দিয়েছে । তাই আমি তলোয়ার তুলে নিয়েছি । রাসূল (সাঃ) বলে {0 0৪0 সত হত তাহলো তি বাকচত তি অ রাসূলাল্লাহ্, আল্লাহ্র কসম, তাহলে আমি মক্কাবাসীর সাথে লড়াই করে করে মরে যেতাম” উত্তর শুনে রাসূল (সাঃ) অত্যন্ত আনন্দিত হলেন এবং তাঁর জন্য দোয়া করলেন । তীর সে তলোয়ারের জন্যেও দোয়া করলেন। এটা ছিল প্রথম তলোয়ার, যা সত্যের পথে ও রাসূল (সাঃ)-এর সমর্থনে উত্বিত হয়। আর হয্রত যুবাইর (রাঃ) ইবৃনে আওয়াম ছিলেন সে তলোয়ার উত্তোলনকারী । হযরত যুবাইর রাসূল (সাঃ)এর হাওয়ারী তথা অনুচর খেতাবে খ্যাত হন । তিনি রাসূল (সাঃ) ফুফু হযরত সফিয়্যাহ (রাঃ) এর পুত্র ছিলেন এবং উন্মুল মুমেনীন হফ্রত আয়েশা (রাঃ) বড় বোন হযরত আসমা (রাঃ)-এর স্বামী । এভাবে তিনি রাসূল (সাঃ)-এর ভায়রা ভাইও ছিলেন বটে । শৈশবেই তার পিতা মারা যান । তিনি ইসলাম গ্রহণকারীদের মধ্যে প্রাথমিক পর্যায়ভুক্ত ছিলেন। গযওয়ায়ে বদর উপলক্ষ্যে তিনি অসাধারণ সাহস ও বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি বর্শার আঘাতে আবু যাত আলকর্শ নামক কাফরকে হত্যা করেন। বর্শাটি তার চোখে বিদ্ধ হয়েছিল । তিনি সেটি পায়ের জোরে বের করতে গেলে সেটি বাকা হয়ে যায়: রাসূল (সাঃ) সেটি তার কাছ থেকে চেয়ে নেন এবং সারাজীবন নিজের কাছে সংরক্ষিত রাখেন। তার পরে সেটি একের পর এক খোলাফায়ে রাশেদীনের কাছে সংরক্ষিত হতে থাকে। পরে সেটি তার পুত্র হযরত আবুদনল্লাহ্ (রাঃ), হযরত আলী (রাঃ)-এর পরিবারের কাছ থেকে সং করে সারাজীবন নিজের কাছে রাখেন । গযওয়ায়ে ওহুদে তিনিও সে চৌদ্দজন সাহাবীর মধ্যে ছিলেন যারা শেষ পর্যন্ত দৃঢ়পদ থাকেন। সেদিন তিনি মুশরিকদের পতাকাবাহী তালহা ইবনে আবী তালহাকে হত্যা করেন। রাসূল (সাঃ)-এর সাথে প্রায় সমস্ত অভ্যানেই তিনি শরীক ছিলেন। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।