সাহাবা চরিত 0 ২ অন্যায়ের পার্থক্যের কথা বলার কারণে তাকেই আজ চারদিক থেকে অবরুদ্ধ করে ফেলা হয়েছে। তিনি সে রক্তলিন্মু পিশচদের দ্বারা পরিবেষ্টিত । প্রতি মুহূর্তে তার প্রাণাশঙ্কা। এমনি সময় হযরত. হারেস (রাঃ) ইব্নে হালাহ্ সেখানে এসে ভীড় ভেদ করে তিনি রাসূল (সাঃ)-এর কাছে এসে উপনীত হন । সাথে সাথে কাফেরদর উদ্ধৃত তলোয়ার তার উপর চারদিক থেকে আঘাত হানতে শুরু করে। আর তিনি সত্যের পথে নিজের প্রাণের নজরানা পেশ করে চিরদিনের জন্য নীরব হয়ে যান। এ ছিল হারেস (রাঃ) ইব্নে হালাহ্'র প্রাণ যা সর্বপ্রথম সত্যের সমর্থনে উৎসৰ্গিত হয়। মুসলমানদের মাঝে সর্বপ্রথম শাহাদতের মুকুট তীরই মস্তকের শোভা বর্ধন করে। ইসলাম প্রচারে প্রথম যিনি তলোয়ার পরিচালনা করেন যিনি ইসলাম প্রচারে সর্বপ্রথম তলোয়ার চালানোর এ গৌরব অর্জন করেছিলেন তিনি হলেন, হযরত যুবাইর ইব্নে আওয়াম । রাসুল (সাঃ) নবুওয়ত লাভের প্রাথমিক পর্যায়ে এক সন্ধ্যায় আবু তালেবের বাড়ীতে বনু হাশেম ও বনী আবুদল মুত্তালিব সমবেত হয়। অবশ্য তখন আবু জাহল উপস্থিত ছিল না । এটি ছিল তাদের পারিবারিক বৈঠক ৷ উদ্দেশ্য ছিল রাসূল (সাঃ) সমর্থনে গোত্রীয় আত্মসম্মানবোধকে কাজে লাগানোর বিষয়ে চিন্তা ভাবনা করা । বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয় যে, রাসূল (সাঃ)-কে সমর্থন করতে হবে এবং পারিবারিক মান-মর্যাদা রক্ষার স্বার্থেই শত্রুর মোকাবেলায় তাকে সাহায্যও করতে হবে। এতে আরো সিদ্ধান্ত নেয়া হয় যে, ভোরে নিজেদের এ সিদ্ধান্তের ব্যাপারে রাসূল (সাঃ)-কে অবহিত করতে হবে। পরের দিন এঁরা সবাই রাসূল (সাঃ)-এর বাড়ীতে হাযির হয়ে জানতে পারে, তিনি বাড়ীতে নেই । সবার মাথা ঘুরে যায় । তখন তারা তার সন্ধানে বেরিয়ে পড়েন। এ দিকে গুজব রটে যায়, মুহাম্মদ রাসুল (সাঃ)-কে শহীদ করে দেয়া হয়েছে। একথা শুনতেই তাদের সবার বুকে প্রতিশোধের আগুন জ্বলে উঠে। তারা সবাই নিজ নিজ বাড়ী গিয়ে তীক্ষ্ম, অস্ত্রশন্তর সংগ্রহ করে সেগুলো লুকিয়ে রেখে আবু তালেবের সাথে রাসূল (সাঃ)-এর অনুসন্ধানে বেরিয়ে পড়েন। পথে যায়েদ ইবনে হারেসা (রাঃ)-এর সাথে দেখা হলে জানতে পারে, তিনি ততক্ষণে বাড়ীতে তশরীফ এনেছেন। তখন তারা স্বস্তির নিঃশ্বাস ফেলে রাসূল (সাঃ)-এর বাড়ীর দিকে রওয়ানা হয়ে যায়। রাসূল (সাঃ)-এর শাহাদাতের গুজব শোনামাত্র বনু আসাদের ষোল বছর বয়সের যুবক ইবনুল আওয়াম তলোয়ার নিয়ে অত্যন্ত ক্ষিপ্রগতিতে বিরিয়ে www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।