সাহাবা চরিত: 9 ৪১ কুরআন ছাড়া আর কিছুই ছিল না । তিনি যখন খাযরাজের হাতে নিহত হন, তখন তার সনম্পদায় বলল, “সোওয়াইদ মুসলমান হয়ে মরল ৷” ইনিই মদীনার প্রথম যুবক যিনি রাসূল (সাঃ)-এর দাওয়াত দ্বারা প্রভাবিত হয় । ইসলামের জন্য উৎ্সর্গকারী প্রথম ব্যক্তি এ গৌরবের অধিকারী ছিলেন হযরত হারেস ইবনে আবী হালাহ্ । তখন প্রকাশ্যে ইসলাম তবলীগ বা প্রচারের মাত্র কয়েকদিন অতিবাহিত হয়েছে। এরই মধ্যে একদিন উন্মুল মুমেনীন হযরত খাদীযা (রাঃ)-এর প্রথম স্বামী আবু হালাহ্ ইবনে যারারাহর ওঁরসজাত পুত্র হারেস (রাঃ) যিনি রাসূল (সাঃ)-এর পোষ্য ছিলেন নিজের ঘরে বিশ্রাম করতে গিয়ে হঠাৎ করে কা'বা ঘরের দিক থেকে হৈ-হাল্লার শব্দ শুনতে পেলেন। তিনি আতকে উঠে সে দিকে উর্ধ্বশ্বাসে দৌড়ে গেলেন । তখন ক’বা ঘরে তিনশ’ ষাটটি মুর্তি স্থাপিত ছিল । যে ঘরটি আল্লাহ্র খলীল হযরত ইবরাহীম (আঃ) আল্লাহ্র নির্দেশক্রমে আল্লাহ্র ইবাদতের উদ্দেশ্যে নির্মাণ করেছিলেন । তখন সেটি পরিণত হয়েছিল দেবালয়ে ৷ অবস্থা এমনি শোচনীয় আকার ধারণ করেছিল যে, এর চার দেয়ালের ভেতর আল্লাহ্র নাম উচ্চারণ করলে তার অবমাননা গণ্য করা হত মূর্তির অস্তিত্বে এর অবমাননা হত না উলঙ্গ তাওয়াফে কিংবা শিস দিলে ও তালি বাজালে ৷ আল্লাহ্ ছাড়া অন্যের নামে বলী দিলে কিংবা পুরোহিতদের ভাতা গ্রহণ বরং এ ঘরেরই প্রকৃত মালিকের নাম উচ্চারণে হত এর অবমাননা । এমনি ছিল সেদিনকার পরিস্থিতি । এরি মধ্যে রাসূল (সাঃ) আসমান-যমিনের পালনকর্তা আল্লাহ্ পক্ষ থেকে নির্দেশ লাভ করেছিলেন, যেন তিনি প্রকাশ্যভাবে ইসলামের দাওয়াতের কাজ চালাতে থাকেন ৷ এতে যেন কারো পারোয়া তিনি না করেন। তাই সেদিন তিনি কা'বা চত্বরে দাড়িয়ে বলিষ্ঠকণ্ঠে এ ঘরের মালিকের নাম ঘোষণা করে বললেন, তোমরা সবাই বল, “লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ্ ৷” তাওহীদ ও রিসালাতের এ ঘোষণা শোনার সাথে সাথে কা'বায় উপস্থিত দুরাত্ম্যাদের অস্তরাত্মা জ্বলে উঠল । তারা সবাই চিৎকার কর উঠল, “অবমাননা; এটা কার অবমাননা; নির্ঘাত আমাদের দেব-দেবীর অবমাননা!” চারদিক থেকে একই চিৎকার ও হৈ চৈ ৷ এরই মাঝে দাড়িয়ে আছে চিরসত্য, চিরবিশ্বস্ত মহানবী (সাঃ) যাকে সমগ্র মক্কায় তারাই একদিন সর্বাধিক সত্যবাদী এবং সর্বাধিক আমানতদার ও পবিত্রাত্মা. বলে গণ্য করত । আজ পবিত্রতার দাওয়াত ও www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।