সাহাবা চরিত 0 ৪০ যেভাবে অত্যাচার-উৎপীড়ন করেছিল, যেভাবে তাঁকে ভীতি প্রদর্শন করেছিল, কষ্ট দিয়েছিল-তেমন আর কারও উপর করা হয়নি। অপরিসীম সহনশীলতা ও অতুলনীয় ধৈর্য ছিল বলেই এসব মারাত্মক হুমকি ও প্রাণ সংহারক নির্যাতন উপেক্ষা করে আপন কর্তব্যে অটল থাকা হযরত রাসূল (সাঃ)-এর পক্ষে সম্ভব হয়েছিল । এ জঘণ্যতম নিডীড়নের মুখে তার পক্ষে মক্কা একেবারেই নিরাপদ ও অবস্থানযোগ্য ছিলনা বলেই আল্লাহ্র আদেশে তিনি মদীনায় হিযরত করেছিলেন, কিন্তু হিযরতের পূর্বে তিনি এক মাসের জন্য হযরত বিলাল (রাঃ)-কে সাথে নিয়ে মক্কা ত্যাগ করে বাইরে যান। সে সময় অভাব-অনটন ও অনাহারে তাকে যে দুঃখ-কষ্ট ভোগ করতে হয়েছিল তা বর্ণনা করা সত্যিই দুষ্কর । রাসূল (সাঃ)-এর দাওয়াতে প্রভাবিত মদীনার প্রথম যুবক এ সৌভাগ্যবান যুবকটি ছিলেন হযরত সোওয়াইদ (রাঃ) ইব্নে সালত মুহাম্মদ হুসাইন হাইকল মিসরী ‘হায়াতে মুহাম্মদ’ গ্রন্থে উদ্ধৃত বর্ণনা মোতাবেক ইসলামের প্রতি সোওয়াইদ (রাঃ) ইবনে সালতের প্রভাবিত হওয়ার ঘটনা । তিনি ছিলেন ইয়াসরিব তথা মদীনার দূস সম্পৃদায়ের লোক। তিনি তার পূর্ণাঙ্গ বা খেতাবে ভূষিত ছিলেন। তিনি রাসূল (সাঃ)-এর আবির্ভাবের সময় একবার কা'বা যিয়ারতে মক্কা এলে রাসূল (সাঃ) তাকে যথারীত ইসলাম গ্রহণের দাওয়াত জানান। সোওয়াইদ বলেন, হয় তো আপনার কাছে সে জিনিসই থাকবে, যা আমার কাছে পূর্ব থেকেই রয়েছে। রাসূল (সাঃ) জানতে চাইলেন, তা কোন্ জিনিস? সোওয়াইদ (রাঃ) বললেন, আমার কাছে লুকমান (আঃ)-এর বাণী রয়েছে। রাসূল (সাঃ)-এর তীর কিছু বাণী শুনে বললেন, “এতো ভাল কথা ৷ কিন্তু আমার কাছে এর চাইতেও ভাল জিনিস রয়েছে, যা আল্লাহ্ তাআলা আমাকে মানুষের হিদায়াতের জন্য অবতীর্ণ করেছেন; তা অত্যন্ত নূরানী সে কালাম ৷” একথা বলার পর রাসূল (সাঃ) কুরআন করীমের একটি আয়াত তিলাওয়াত করে ইসলামের দাওয়াত পেশ করেন। সোওয়াইদের অন্তরে এক অভূতপূর্ব ভাবাস্তর সৃষ্টি হল ৷ তিনি নিবেদন করলেন, “এ বাণী তো অতি উত্তম বাণী ৷” তারপর তিনি যখন মদীনায় ফিরে এলেন, তারপর থেকে তার চিন্তা-চেতনায় www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।