দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত 0 ৩৯ যাতে শক্রুরা সকলে পিষে যাবে নতুবা আপনি যে সাজা নির্ধারণ করেন। রাহমাতুললিল আলামীন (সাঃ) বলেন “আমি আল্লাহ্‌র কাছে আশাবাদী যদিও এরা দ্বীন কায়েম করে নাই কিন্তু তাদের বংশে এরকম লোক তৈরী হবে, যারা আল্লাহ্র ইবাদত বন্দেগী করবে। এ ছিল রাসূল (সাঃ)-এর চরিত্র, আমরা যার উম্মত দাবী করি। কেহ অল্প একটু কষ্ট দিলে বা সামান্য গালি দিলে এমন ক্রোধান্ধ হয়ে পড়ি যে, প্রতিশোধ নিয়েই শান্ত হই ৷ সাধারণ অত্যাচারের পরিবর্তে দ্বিগুণ অত্যাচার করি, সে সাথে নবীর উন্মত বলে দাবীও করে থাকি । নিজেদেরকে নবীর অনুসারী বলে বেড়াই । অথচ রাসূল (সাঃ) এত কঠিন যাতনা ভোগ করার পরও কতটুকু সহনশীলতার পরিচয় দিলেন এবং নিম্পেষনের যাতাকলে পিষ্ট হয়েও প্রতিশোধ গ্রহণ করা তো দূরের কথা, সামান্যতম বদ দোয়া পর্যন্ত না করে তাদের জন্য দোয়া করলেন। পঞ্চম মতান্তরে অষ্টম হিজরীতে ঘটনাটি ঘটেছিল । হযরত রাসুল (সাঃ) হযরত আবূ উবাইদ ইবনুল জাররাহ (রাঃ)-এর অধীনে মুহাজিদ-আনসারসহ সম্মিলিত তিনশ মুজাহিদের একটি বাহিনী মাদীনা হতে পাচ দিনের পথে সমুদ্র উপকূল অঞ্চলে বসবাসকারী জুহাইনা কওমের বিরুদ্ধে প্রেরণ করেন। ঘটনাক্ৰমে এ যুদ্ধ দীর্ঘস্থায়ী হয়ে পড়ে । মধ্যে পর্যাপ্ত পরিমাণ আহার্য ছিলনা বলে ক্ৰমশঃ তাদের গভীর খাদ্য সংকটে পড়তে হয়েছিল । প্রথম দিকে দৈনিক তিনটি করে উট যবেহ করা হচ্ছিল, কিন্তু সওয়ারী কমে যাওয়ার আশংকায় উট যবেহ সম্পূর্ণ বন্ধ করে দেয়া হয়। তখন বরাদ্ধ হতে থাকে জনপ্রতি কিছু কিছু খেজুর কিন্তু যখন তাতেও অনটন দেখা দেয়, তখন বরাদ্ধ হল মাথাপিছু একটি খেজুর ৷ তা চুষে পানি পান করে মুজাহিদগণ জিহাদ করতে থাকেন । যখন খেজুরও নিঃশেষ হয়ে যায়, তখন সৈনিকগণ গাছের পাতা খাওয়া শুরু করলেন । হযরত সাদ (রাঃ)-হাদীসের মধ্যে এ ঘটনারই উল্লেখ করেছেন। এ সেনাবাহিনী বলা হয় সরিয়তুল খবত । খবত শব্দের অর্থ গাছের পাতা ঝড়া । ধর্মের জন্য, সত্যের জন্য, ইসলামের জন্য আল্লাহর জন্য হযরত রাসূল (সাঃ)-এবং তীর সাহাবীগণ যে অবর্ণনীয় দুঃখ-কষ্ট ও অভাব-অনটনের মধ্যে দিন কাটিয়ে যেভাবে দৃঢ়তা দেখিয়েছেন, ধৈর্যাবলম্বন করেছেন-তেমন আত্মোৎসর্গের পরিচয় অন্য কোন নবী ও তীর উন্মতের মধ্যে পাওয়া যায়না । জাম-এ তিরমিযী শরীফের বর্ণনা অনুযায়ী দেখা যায় হিযরতের পূর্বে একবার রাসূল (সাঃ) মক্কার বাইরে যান। ইসলাম প্রচারে ও তাবলীগের কাজ চিরতরে বন্ধ করার উদ্দেশ্যে কাফির-মুশরিকেরা সংঘবদ্ধভাবে তার উপর www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।