দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত 9 ৩৮ তাদের মধ্যে একজন বলল “ওহে আল্লাহ্‌ কি শেষ পর্যন্ত তোমাকেই নবী করে পেলেন না?” তৃতীয় ব্যক্তি বলল, “তোমার সাথে আমি কথা বলতে চাইনা, কেননা, যদি তুমি আমার দাবী অনুযায়ী সত্য হও, তাহলে তোমাকে অমান্য করলে ধ্বংস অবধারিত” আর যদি তুমি মিথ্যাবাদী হও তাহলে আমি এরূপ লোকের সাথে কথা বলতে চাইনা, এর পর রাসূল (সাঃ) তাদের ব্যাপারে নিরাশ হয়ে অন্যাদের সাথে কথা বলতে চাইলেন তিনি তো দৃঢ়তা ও সাহসের পাহাড় ছিলেন। কিন্তু কেহই দ্বীনের দাওয়াত গ্রহণ করল না বরং দ্বীন গ্রহণ করার পরিবর্তে তারা রাসূল (সাঃ)-কে বলল তুমি এক্ষুণি আমাদের শহর থেকে বের হয়ে যেখানে খুশি চলে যাও রাসূল (সাঃ) যখন তাদের ব্যাপারে পুরোপুরি নিরাশ হয়ে ফিরতে লাগলেন তখন তারা শহরের ছেলেদের লেলিয়ে দিয়ে তারা হাসি ঠাট্টা করতে থাকে, তালী বাজাতে থাকে, পাথর মারতে থাকে। এ অত্যাচারে তিনি রক্তে রঙিন হয়ে গেলেন । এভাবেই তিনি ফিরছিলেন, পথিমধ্যে যখন এ দুষ্টদের থেকে পরিত্রাণ পেলেন, তখন রাসূল (সাঃ) একাগ্রচিত্তে আল্লাহ্র কাছে ফরিয়াদ করলেনঃ “হে আল্লাহ্‌! তোমার দরবারে আমার দুর্বলতা, অসহায়ত্ব এবং লোকদের মধ্যে অপমান, লাঞ্চনার ফরিয়াদ করছি। হে আরহামুর রাহিমীন! আপনি-ই সকল দূর্বলের মালিক এবং আমার প্রতিপালক । আপনি আমাকে কার সোপর্দ করছেন? যদি আপনি আমার উপর নারাজ না থাকেন তাহলে আমি কারও প্রতি ভ্রুক্ষেপ করব না, আপনার রক্ষণাবেক্ষণই আমার জন্য যথেষ্ট । আপনার মুখের এ আলোকোজ্জল প্রভা যার সাহায্যে জমাট আঁধার হয় বিদূরিত । যার সাহায্যে পৃথিবীর সকল কর্ম সাধিত ও সম্পাদিত, সে আলোর আশ্রয় প্রার্থনা করছি। আপনার ক্রোধ থেকে পানাহ চাই । আপনার অসুস্তুষ্টি দূর না হওয়া পর্যন্ত আমি ফরিয়াদ করেই যাব । সকল ক্ষমতা, সকল শক্তি শুধুই আপনার । রাহমাতুল্লিল আলামিনের এ ফরিয়াদ যেন দয়ার সাগর হযরত জিব্রাইল (আঃ)-কে পাঠালেন ৷ তিনি এসে বললেন, আল্লাহ্‌ আপনার ও আপনার গোত্রের লোকদের সকল কথাবার্তা ও আপনার সাথে তাদের দুর্ব্যবহার ও অত্যাচার সম্বন্ধে ভাল ভাবেই অবগত, তাই তিনি ফেরেশতাকে প্রেরণ করেছেন, আপনি যদি ইচ্ছা করেন আদেশ করুন । অতঃপর একজন ফেরেশতা রাসূলুল্লাহ (সাঃ)-কে সালাম করে বললেন, যা আদেশ করবেন তাই পালন করব । যদি আদেশ হয় উভয় দিকের পাহাড়গুলোকে দু’দিক থেকে চাপিয়ে দিব, www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।