দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

দ্বিতীয় অধ্যায় দ্বীনের জন্য কষ্টভোগ ও নির্যাতন সহ্য ও লক্ষনীয় ঘটনা দ্বীনের জন্য হযরত রাসূল (সাঃ) ও সাহাবায়ে কিরাম (রাঃ) যে নির্যাতন ও কষ্ট ভোগ করেছেন তা ভোগ করা আমাদের মত অধমদের পক্ষে অসম্ভব তো বটেই বরং চিন্তা করাও কষ্টকর । অথচ তাদের সে হৃদয় বিদারক ঘটনা ইতিহাসের পাতা পরিপূর্ণ । তাদের পদঙ্ক অনুসরণের কষ্ট ভোগ তো দূরে থাক, বরং সে সব ঈমান বর্ধক ঘটনা জানার কষ্টটুকু করতেও আমরা রাজী নই। এ অধ্যায়ে নমুনা স্বরূপ কিছু ঘটনা বর্ণনা করা হয়েছে, এর মধ্যে প্রথম ঘটনাটি স্বয়ং রাসূল (সাঃ)-এর বরকতের জন্য উল্লেখ করা হল । রাসূল (সাঃ)-এর নবুওয়াত প্রাপ্তির পর রাসূল (সাঃ) সুদীর্ঘ নয়টি বছর মক্কা মুকাররমায় দ্বীনের দাওয়াত দিয়ে জাতির হিদায়াত ও সংশোধনের প্রচেষ্টা অব্যাহত রাখলেন, কিন্তু এতে অল্প সংখ্যই মসুলমান হলেন আর কিছু অমুসলমান হৃদয়বান ব্যক্তি তাকে সাহায্য করলেন । অধিকাংশ মক্কার কাফের-ই-তাকে ও তার সাহাবাদেরকে নানাবিধ যন্ত্রণা ও কষ্ট দিতে থাকে কাফেররা হাসি, ঠাষ্টা ও বিদ্রপ করে বিভিন্ন ভাবে অপমানিত করত । রাসুল (সাঃ)-এর চাচা আবু তালিবও এ নেক লোকদের অৰ্ন্তভুক্ত ছিলেন। যিনি অমুসলমান হওয়া সত্বেও তাকে সব ধরনের সাহায্য-সহযোগিতা সম্পূসারিত করেছিলেন নবুওয়তের দশম বছর যখন আপন পিতৃব্য আবু তালিবের ইন্তিকাল হয় তখন কাফেরদের শক্তি-সাহস প্রচন্ডরূপে বেড়ে যায়। তখন তাদের প্রকাশ্যে সুয়োগ সৃষ্টি হল অত্যাচার করার ও ইসলামে বাধা দেয়ার । রাসূল (সাঃ) একবার এ ভেবে তায়েফে তাশরীফ আনলেন যে, সেখানে শক্তিশালী সাকী গোত্রের লোকেরা যদি মুসলমান হয়, তাহলে মুসলমানগণ কাফেরদের অত্যাচার থেকে নিস্কৃতি পাবে এবং মুসলমানদের শক্তিও বৃদ্ধি পাবে । তিনি সেখানে পৌছে, সে গোত্রের তিনজন নেতার সাথে সাক্ষাত করে তাদেরক ইসলাম গ্রহণের আমন্ত্রণ জানিয়ে আল্লাহ্‌র রাসূলকে সহায়তা করার অনুরোধ করলেন। কিন্তু এরা দ্বীনের দাওয়াত গ্রহণ করা দুরে থাক, অন্তত আরবদের চিরাচরিত মেহমানদারীর প্রথার প্রতিও লক্ষ্য না করে, একজন নবাগত মেহমানের সম্মান করার প্রয়োজনটুকুও বোধ করল না বরং খুবই নির্দয় ও অভদ্রোচিত আচরণ করল এবং তার অবস্থান কেউ সহ্য: করতে পারল না । রাসূল (সাঃ) যাদেরকে জ্ঞানী গুণী ভেবে কথা বলেছিলেন, www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।