সাহাবা চরিত 0 ৩৬ মুক্তি লাভের দুটি বিশেষ গুণ ঃ£ আবদুল্লাহ্ ইব্নে মোবারক (রহঃ) বলেন, ‘যার মাঝে দু'টি বিষয় পাওয়া যাবে সে নাযাত পাবে।'’ একটি হচ্ছে, আন্মাহ্ এবং তার সৃষ্টির শানে সততা । দ্বিতীয়টি হচ্ছে মুহাম্মদ (সাঃ) প্রতি ভালবাসা ৷ হযরত উসমান (রাঃ)-এর প্রতি বিদ্বেষের পরিণতি ঃ তিরমিযী শরীফের এক হাদীস বর্ণিত আছে, রাসূল (সাঃ)-এর কাছে জানাযার নামায পড়ার জন্য জনৈক ব্যক্তির লাশ আনা হল । কিন্তু তিনি এঁ ব্যক্তির জানাযার নামায পড়লেন না। এর কারণ স্বরূপ বললেন, এ ব্যক্তি উসমানের প্রতি বিদ্বেষ রেখেছে, আমিও তার প্রতি বিদ্বেষ রাখি। আনসারী সাহাবীগণ সম্বন্ধে রাসূল (সাঃ) বলেছেন, ‘তোমরা তাদের ক্রুটি-বিচ্যুতি ক্ষমা করে দাও আর তাদের গুনাবলী স্বীকার কর ।' সাহল ইবনে আবদুল্লাহ বলেন-“যে ব্যক্তি রাসূল (সাঃ)-কে সম্মান করে নাই এবং তীর আদেশ সমূহের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে নাই সে রাসূল (সাঃ)-এর প্রতি ঈমান আনে নাই ।” আলোচ্য আয়াত ও হাদীসসমূহ দ্বারা সাহাবায়ে কিরামের অগণিত গুণ-মর্যাদা ও মহত্ব প্রমাণিত হয় যেগুলোর প্রতি বিশ্বাস রাখা অপরিহার্য । এরই পরিপ্রেক্ষিতে তাদের প্রতি পূর্ণ শ্রদ্ধা ও ভালবাসা নিবেদন একান্ত জরুরী ৷ এর পর রাফেযী, বিদআতপন্থী, ভ্রান্তসম্পরদায় এবং অনির্ভরযোগ্য হাদীস বর্ণনাকারীগণ সাহাবায়ে কিরামের পরস্পর মতবিরোধ সম্পর্কিত যেসব ঘটনাবলী বিকৃত ও অতিরঞ্জিত করে বর্ণনা করেছে সেগুলো প্রত্যাখ্যান করতে হবে অথবা সেগুলোর উপযুক্ত কোন ব্যাখ্যা করতে হবে। আল্লাহ্ আমাদের সবাইকে রাসূল (সাঃ) এবং তীর সাহাবী (রাঃ)-গণের পূর্ণ ভালবাসা ও শ্রদ্ধা নসীব করুন । আর তাদের সম্বন্ধে তাদের মান-মর্যাদার পরিপন্থী কোন একটি শব্দও উচ্চারণ করা থেকে আমাদের হিফাযত করুন । আমীন ॥ -(সংকলিত) তথ্যসূত্রঃ (১) সাহাবাদের মান- মাওলানা মোহাম্মদ তাহির । (২) হুকুকুল মোস্তফা (সাঃ) অনুবাদ- মুফতী মুহামদ-উন্মদুল্লাহ ৷ (৩) জীবন সায়হ্নে মানবতার রূপ- মাওলানা আবুল আলাম আযাদ । (8) সাহাবায়ে কিরাম সত্যের মাপকাটি । (৫) ইসনলামের ইতিহাস- বিভিন্ন লেখক কর্তৃক লিখিত । (৬) তারিখে খিলাফতে রাশেদা- বঙ্গানুবাদ ৷ (৭) তারিখে হাবীবে ইলাহ- বঙ্গানুবাদ (৮) বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত প্রসঙ্গ । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।