সাহাবা চরিত 93 ৩৫ তাদের জন্য দোয়া করাকে আল্লাহ্ তায়ালা অত্যন্ত পছন্দ করেছেন। এতেও বহু আয়াতে সাহাবায়ে কিরামের মহত্ব ও মর্যাদার বিষয় বর্ণনা করা হয়েছে। সাহাবা (রাঃ)-গণ শুধু রাসূল (সাঃ)-এর সহচরই ছিলেন না । তাদের জীবনে বিভিন্ন গুনাবলীর সমাবেশ পরিলক্ষিত হয়। যেমন তারা ছিলেন রাসূল প্রেমিক, সুখ-দুঃখের সাথী, হিযরতকারী, সৈনিক, জ্ঞান বিতরণকারী, কাতেরে ওহী, কাতেরে হাদীস, কুরআন হাদীসের সংকলক, শাসক, কবি, রাষ্ট্রপরিচালক, ইসলাম প্রচারক, দূত, দোভাষী, চাষী, পরপকারী, সংসারী, দাতা, চিকিৎসক, নাবিক, সৎকাজে উৎসাহী অসৎ কাজে বাধা দানকারী, ব্যবসায়ী, বিচারক, গুপ্তচর, জিহাদে অংশগ্রহণকারী মোট কথা মানবিক যে সমস্ত গুনাবলীর প্রয়োজন সব গুলোই তাদের জীবনে সন্নিবেশিত হয়েছিল। এ সমস্ত মহতী কাজে রাসূল (সাঃ)- এর শুধু পুরুষ সাহাবীই সম্পৃক্ত ছিলেন না অনেক জ্ঞানী-গুণী, মহিলা সাহাবীও অন্তর্ভুক্ত ছিলেন৷ সাহাবাযে কিরাম নবীগণের পর সর্বশ্রষ্ঠ মানব ঃ রাসূল (সাঃ) বলেছেন- “আল্লাহ্ আমার সাহাবীগণকে নবী রাসূল ছাড়া সমস্ত জগতের উপর প্রাধান্য দিয়েছেন। আর তন্মধ্যে আবু বকর (রাঃ), উমর (রাঃ), উসমান (রাঃ) ও আলী (রাঃ) এ চারজনকে উন্মতের জন্য মনোনীত করেছেন । তাদরেকে সাহাবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ করেছেন আর আমার প্রত্যেক সাহাবীর মধ্যেই শ্রেষ্ঠত্ব রয়েছে ।” রাসূল (সাঃ) বলছেন-আল্লাহ্ বদরের যুদ্ধে এবং হোদাইবিয়ার সন্ধিতে অংশগ্রহণ কারীদেরকে ক্ষমা করে দিয়েছেন। অতএব আমার সাহাবীগণ, আমার ্বশুরপক্ষীয় আত্মীয়-স্বজন ও আমার জামাতাদের ব্যাপারে অমার রেয়াত কর । তাদের মধ্য হতে কেউ যেন কোন জুলুমের প্রতিশোধ গ্রহণের দাবী না করে। কারণ এটা এমন জুলুম, কাল-কিয়ামতের দিন যার কোন বিনিময় দেয়া সম্ভব হবে না।” এক হাদীসে আছে, রাসূল (সাঃ) বলেছেন, ‘যে আমার রেয়াত করেছে আল্লাহ্ দুনিয়া ও আখিরতে তাকে হিফাযত করবেন। আর যে আমার রেয়াত করে নাই আল্লাহ্ তার থেকে মুক্ত । আর আল্লাহ্ যার থেকে মুক্ত থাকেন অচিরেই তাকে গ্রেফতার করবেন সাহাবায়ে কিরামের প্রতি বিদ্বেষ পোষণকারী কাফের £ ইমাম মালেক (রহঃ) বলেন, ‘যে ব্যক্তি সাহাবায়ে কিরামের প্রতি বিদ্বেষ পোষণ করে সে কাফের ৷’ আল্লাহ্ ইরশাদ করেছেন- “তাদের দ্বারা কাফেরদেরকে ক্ষুব্ধ করেন ।” www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।