দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত 0 ৩৪ (8) এসব গুণ তাদের মধ্যে সাময়িকভাবে ছিল না বরং স্থায়ীভাবে ছিল। আমরণ তারা এসব গুণে গুণাব্বিত ছিলেন। এতে কোনরূপ পরিবর্তন আসে নাই : “তারা সামান্য একটু পরিবর্তনও ঘটায় নাই ।’-এর দ্বারা এটাই বর্ণনা করা হয়েছে। সাহাবায়ে কিরামের আরও কয়েকটি মহৎ গুণঃ “কিন্তু আল্লাহ্‌ তায়ালা তোমাদেরকে ঈমানের ভালবাসা দান করেছেন এবং তা তোমাদের অন্তরে পছন্দনীয় করে দিয়েছেন আর কুফর, এবং গোনাহকে তোমাদের কাছে অপছন্দীয় করে দিয়েছেন । বস্তুতঃ এসব লোক সরল ও সঠিক পথের উপর রয়েছে।” উক্ত আয়াত দ্বারাও সাহাবায়ে কিরামের কতিপয় মহামান্বিত গুণ প্রমাণিত হয়েছে। (১) আল্লাহ্‌ তায়ালা তাদের ঈমানকে প্রিয় বস্তু করে দিয়েছেন। (২) ঈমান তাদের অন্তরে সুসজ্জিত করে দিয়েছিলেন। (৩) কুফর এবং অন্যান্য সমস্ত নাফরমানীর প্রতি তাদের অন্তরে ঘৃণা সৃষ্টি করে দিয়েছেন। যখন কারো মধ্যে এমন অবস্থার সৃষ্টি হয়ে যাবে তখন তার জন্য ঈমানের সমস্ত ইচ্ছা পুরণ করা এবং গোনাহ থেকে বিরত থাকা অনিবার্য বিষয় হয়ে যাবে। অতএব আল্লাহ্‌ যাদের সাথে এ ধরণের আচরণ করেছেন তাদের অনুসরণীয় হওয়ার ব্যাপারে এবং সত্যের মাপকাঠি হওয়ার ব্যাপারে সন্দেহ পোষণের কোন অবকাশ থাকতে পারে কি? “আর এমনিভাবে আমি তোমাদেরকে এক উম্মত (সম্প্রদায়) সৃষ্টি করেছেন। যারা (প্রত্যেক বিষয়ে) মিতাচার।” এ সম্বোধনের প্রথম লক্ষ্য হচ্ছে সাহাবায়ে কিরাম ৷ স্বয়ং আল্লাহ্‌ যাদের মিতাচার হওয়ার কথা ঘোষণা করেছেন, তারা সত্যের মাপকাঠি না হলে আর কে হবে? বোখারী শরীফে উল্লেখিত আয়াতে তাফসীরে ‘ওসাতান’ এর অর্থ করা হয়েছে 'ন্যায়পরায়ণ’। যদ্বারা সাহাবায়ে কিরামের ন্যায়পরায়ন. হওয়ার বিষয় প্রমাণিত হয়। অতএব আল্লাহ্‌ যাদের সম্পর্কে ন্যায়পরায়ণ ও মিতাচার হওয়ার কথা. ঘোষণা করেছেন তাদের সম্পর্কে দুর্নীতি পরায়ন ও অমিতাচার বলে আখ্যায়িত করা কতটুকু অন্যায় তা সামান্য ঈমান ও সাধারণ বিবেক সম্পন্ন ব্যক্তিও উপলব্ধি করতে সক্ষম৷ “আর যারা তাদের পরে আসে এবং এ দো'আ করে যে, ‘হে আমাদের রব! আমাদেরকে ক্ষমা করে দাও এবং আমাদের সে সকল ভাইকেও ক্ষমা করে দাও যীরা আমাদের পূর্বে ঈমান আনয়ন করেছেন।” সাহাবায়ে কিরামের জন্য দো‘আ ঃ উল্লেখিত আয়াতে “যারা আমাদের www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।