দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত 9 ৩৩ প্রথম পর্যায়ের এবং যারা ইখলাসের সাথে তাদের অনুসরণ করেছে, আল্লাহ্‌ তাদের সবার প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তাদের জন্য এমন বাগানসমূহ তৈরী করে রেখেছেন যেগুলোর তলদেশে ঝর্না প্রবাহিত হবে, যেগুলোতে তারা চিরকাল অবস্থান করবে । এটা অতি মহান কামিয়াবী ৷” কোরআনের উল্লেখিত আয়াতে সাহাবায়ে কিরামের মহত্ব প্রমাণ হওয়ার সাথে সাথে এটাও প্রমাণ হচ্ছে যে, তারা পরবর্তীদের জন্য অনুসৃত ব্যক্তিবর্গ । যীরা তাদের অনুসরণ করবে আল্লাহ্‌ তাদেরকেও আপন সন্তুষ্টি ও জান্নাতের সুসংবাদ দান করেছেন। অবশ্য প্রথম স্তরের এবং সরাসরি অনুসারী তাবেয়ীন প্রথম পর্যায়ে রয়েছেন। আর আয়াতের ব্যাপাকতার দিকে লক্ষ্য করা হলে কিয়ামত পর্যন্ত যতলোক আসবে এবং সঠিকভাবে তাদের পদাঙ্ক অনুসরণ করবে সবাই তাদের অনুসারী হিসাবে গণ্য এবং উক্ত সুসংবাদ করার জন্যই । অতএব প্রত্যেক সাহাবীর আদর্শ অনুসরণযোগ্য এবং সত্যের মাপকাঠি এ বিষয়টি প্রমাণিত হল । রাসূল (সাঃ) এ বিষয়টি নিন্মোক্ত হাদীসে বর্ণনা করেছেন-“আমার সাহাবীরা নক্ষত্রসদৃশ ৷ তাদের মধ্যে তোমরা যে কারো অনুসরণ করবে হিদায়াত পাবে।” সাহাবায়ে কিরামের উন্নত গুণাবলী £ আল্লাহ্‌ এবং রাসূল, পবিত্র কুরআন এবং হাদীসে শুধুমাত্র সাহাবদের সামগ্রিক প্রশংসা এবং মর্যাদা ঘোষণা করেই বিরত থাকেন নাই, সু-নির্দষ্টভাবে অনেকের প্রশংসাও করেছেন। সাহাবী হিসাবে প্রত্যেকের মর্যাদা সমান হলেও আনুপাতিক মর্যাদা ভেদ ও স্তরভেদ তাদের মধ্যে রয়েছে সন্দেহ নাই। “এসব ঈমানদারের মধ্যে কতক লোক এমন রয়েছেন, যীরা আল্লাহ্র সাথে যে অঙ্গীকার করেছিল তাতে সত্য প্রমাণিত হয়েছে । অনন্তর তাদের মধ্যে কতক লোক এমন, যারা আপন মানত পূর্ণ করে ফেলেছে আর কতক তার অপেক্ষায় রয়েছে। আর তারা সামান্য একটু পরিবর্তনও ঘটায় নাই ।”এ আয়াত দ্বারা সাহাবায়ে কিরামের বহু গুণের কথা প্রমাণিত হয়েছে। যথা- (১) সততা ও অঙ্গীকারে দৃঢ়তা কারণ, তারা আল্লাহ্‌ এবং রাসূল (সাঃ)-এর সাথে যেসব ওয়াদা করেছেন সেগুলো পূরণ করেছেন। (২) স্বীয় জান-মাল বিসর্জ ! দিয়ে শাহাদতের মর্যাদালাভ করা তীদের জীবনের একমাত্র লক্ষ্য ছিল। কারণ “যীরা আপন মানত পূরণ করে ফেলেছেন” এসব লোকের সম্বন্ধে নাযিল হয়েছে, যারা শাহাদত বরণ করেছেন। (৩) সাহাবায়ে কিরাম শাহাদাত বরণ করার জন্য উৎসুক ও প্রতীক্ষমান ছিলেন। “কতক তার অপেক্ষায় রয়েছে” এতে এটাই বর্ণনা করা হয়েছে। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।