দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত 0 ৩২ হয়। আর ইবাদতে স্বাদ অনুভব হয় ইহসানের মাধ্যমে । ইহসানের অর্থ হচ্ছে, ইবাদত এভাবে করা যেন আমি আল্লাহ্‌কে স্বচক্ষে দেখছি। এ অবস্থা সৃষ্টি না করতে পারলে কমপক্ষে .এতটুকু হওয়া চাই যে, আল্লাহ্‌ তায়ালা আমাকে দেখছেন। যখন বান্দার মধ্যে এ অবস্থার পরিবেশ সৃষ্টি হয়ে যায় তখন সে ইবাদতে স্বাদ অনুভব করে। আর তখনই অধিক পরিমাণে ইবাদত করতে পারে। অনন্তর তার মধ্যে এমন এক স্থায়ী অবস্থার সৃষ্টি হয়ে যায়, যার ফলে গোনাহর প্রতি ঘৃণা ও নেক কাজের প্রতি আগ্রহ জন্মে । তখন সর্ব কাজে তার একমাত্র লক্ষ্য থাকে আল্লাহ্‌ সন্তুষ্টি । এখানে এটাই বর্ণনা করা হয়েছে। অর্থাৎ “তাদের জীবনের লক্ষ্যই ছিল আল্লাহ্‌র অনুগ্রহ এবং সন্তুষ্টি অর্জন । এটাই ছিল তাদের প্রত্যেক কাজের উদ্দেশ্য । যদি তাদের পরস্পরে কখনও মতপার্থক্যের সৃষ্টি হত তাহলে সেক্ষেত্রে প্রত্যেকের লক্ষ্য থাকত আল্লাহ্র সন্তুষ্টি । আর নিয়ত থাকত সম্পূৰ্ণ নির্ভেজাল । তাদের প্রত্যেক কাজে ইখলাস ও সৎ নিয়ত থাকার চেহারায় বিশেষ নিদর্শন দীপ্তিমান।” কোরআনের আয়াতে অধিক ইবাদত ও ইখলাসের দরুণ সাহাবায়ে কিরামের চেহারায় যে রূপ চমকাত তা বর্ণনা করা হয়েছে । “যাতে তাদের দ্বারা কাফেরদেরকে ক্ষুন্ধ করেন” কোরআনে বর্ণিত এ বাক্য দ্বারা বুঝা যাচ্ছে, আল্লাহ্র উদ্দেশ্য সাহাবায়ে কিরামের মাধ্যমে কাফেরদেরকে ক্ষুক্ধ করা। অতএব কাফেররা সাহাবায়ে কিরামের প্রতি সর্বদা ক্ষুব্ধ থাকবে এবং তাদের প্রতি হিংসা-বিদ্বেষ পোষণ করবে। “যারা ঈমান এনেছে ও নেক কাজ করেছে” কোরআনে বর্ণিত এ বাক্যে সাহাবায়ে কিরামের ঈমান ও সমস্ত আমল আল্লাহ্‌র দরবারে গৃহীত হওয়ার প্রমাণ রয়েছে। “তাদের সম্পর্কে আল্লাহ্‌ মাগফিরাত ও বিরাট প্রতাদানের ওয়াদা করেছেন” এ বাক্যে সাহাবায়ে কিরাম থেকে আল্লাহ্র সন্তুষ্টির পরিপন্থী কোন কাজ হলে তা ক্ষমা করে দেয়ার ওয়াদা এবং ক্ষমার সাথে সাথে বিরাট প্রতিদান দেয়ার প্রতিশ্রুতিও করা হয়েছে। আর আল্লাহ্‌ যাদেরকে বিরাট প্রতিদানে আখ্যা দিয়েছেন, তা কত মহান হবে সেটা কল্পনাও করা যায় না। সাহাবায়ে কিরাম অনুসৃত ব্যক্তিবর্গ এবং সত্যের মাপকাঠি £ আল্লাহ্‌ বলেনঃ “আর সেসব মুহাজির ও আনসার ঈমান আনয়নের ব্যাপারে প্রবীণ ও সাহাবা-৩ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।