সাহাবা চরিত 0] ৩১ কিন্তু বিশেষ করে উপরোক্ত বাক্য দ্বারা এদিকে ইঙ্গিত করা হয়েছে যে, তারা (সাঃ)-এর সাথে রয়েছেন। অন্য কোন বাক্য দ্বারা এটা লাভ হত না। জিহাদ ও ত্যাগের দিকে ইঙ্গিত করা হয়েছে। এছাড়া আল্লাহ্র উপর তাদের পূর্ণ তাওয়াক্কুল বা ভরসা থাকার দিকে ইঙ্গিত করা হয়েছে। কারণ সংখ্যায় মুক্তিমেয় এবং অস্ত্রে অপ্রতুল হওয়া সত্ত্বেও সর্বপ্রকার অস্ত্রে-শব্তরে সজ্জিত কয়েক গুণ বেশী কাফেরদের বিরুদ্ধে কঠোর হওয়া আল্লাহ্র উপর পূর্ণ বিশ্বাস থাকা ব্যতীত সম্ভব নয়। এ বিষয়টিও অন্য বাক্য দ্বারা ব্যক্ত করা যেত কিন্তু বিশেষ করে ' বিশেষ্যবাচক বাক্য এনে এদিকে ইঙ্গিত করেছেন যে, তাঁরা সারা জীবনই উক্ত গুণে গুণান্বিত ছিলেন। এমন নয় যে, কখনও উক্ত গুণ প্রকাশ পেল আবার কখনও প্রকাশ পেল না। “তারা পরস্পর অত্যন্ত সদয় ছিল” এতে আল্লাহ্ দিকে ইঙ্গিত করেছেন। এক্ষেত্রেও বিশেষ্যবাচক বাক্য আনয়ন করতঃ ইঙ্গিত করা হয়েছে যে, তীরা সারাজীবন পরস্পর ভালবাসা, দয়া ও হৃদ্যতার ভিতর দিয়ে কাটিয়েছেন। জীবনের প্রতি মুহূর্তে এগুণে গুণান্বিত ছিলেন। কখনও এ গুণ থেকে বিচ্যুত হন নাই । কখনও যদি তাদের পরস্পরে কোন মতপার্থক্যের সৃষ্টি হয়ে থাকে তবে তা ছিল ইজতেহাদী। অর্থাৎ প্রত্যেকেই নিজকে হকের উপর মনে করেছেন। আর এর পিছনে তাদের যুক্তিও ছিল । শুধু প্রবৃত্তির তাড়নায় করেছেন তা নয়। আর এটা কারো পক্ষে তখনই সম্ভব যখন সমস্ত মন্দ চরিত্র যথা, অহংকার, কাপণ্য, ক্রোধ, হিংসা, লোভ, মর্যাদা, মোহ ইত্যাদি থেকে মুক্ত হয়ে উত্তম চরিত্র যথা, বিনয়, দানশীলতা, অঙ্পেতুষ্টি, ইখলাস প্রভৃতি দ্বারা সুসজ্জিত হতে পারে এবং এগুলো তার অভ্যাসে পরিণত হয়ে যায়৷ উল্লেখিত বর্ণনায় সাহাবায়ে কিরামের মন্দ চরিত্রসমূহ থেকে মুক্ত হওয়া এবং উত্তম চরিত্রসমূহ দ্বারা সুসজ্জিত হওয়া প্রমাণিত হচ্ছে। “তুমি তাদের দেখতে পাবে রুকু করছে, সিজদা করছে” এ বর্ণনায় সাহাবায়ে কিরামের ইবাদতের অধিক্য বর্ণনা করেছেন যে, তুমি তাদেরকে যখনই দেখ তখন তাদেরকে ইবাদতরত দেখতে পাবে। ইবাদতের আধিক্য তখনই সম্ভব যখন ইবাদতে স্বাদ অনুভব www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।