সাহাবা চরিত 9 ২৮৮ হাসান তানফেসী (মৃঃ ২৩৩), আমর ইবৃনে রাফে আবু হাজার বিযলী (মৃঃ ২৩৮ হিঃ), ইসমাঈল ইবনে মূসা ইবনে হায়ান তামীমী (মৃঃ ২৮৮ হিঃ এবং মুহাম্মদ ইবনে আবু খালেক আবু বকর কাজভীনী প্রমুখ বিশেষ ভাবে উল্লেখযোগ্য । ইমাম ইব্নে মাজাহ হাদীস শিক্ষা ও সংগ্রহের জন্য ইলমে হাদীসের বিভিন্ন কেন্দ্ৰভূমিতে ভ্রমণ করেন। তিনি মদীনা, মক্কা, কুফা, বসরা, বাগদাদ, ওয়াসত, সমূহের সফল করে হাদীস শিক্ষা ও সংগ্রহ করেন ইমাম ইবনে মাজাহ একজন বিখ্যাত লেখক ছিলেন । তিনি বহু গ্রন্থ প্রণয়ন করেন। সুনানে ইব্নে মাজাহ’ হাদীসশাস্ত্র তার এক অমর সংকলন । তিনি হাদীসের ভিত্তিতের কুরআনের একখানি বিরাট তফসীর গ্রন্থ রচনা করেন৷ এছাড়া তারিখে মলীহ নামে তিনি একখানা ইতিহাস রচনা করেন। এতে সাহাবাদের যুগ হতে গ্রন্থকারের সময় পর্যন্ত বিস্তারিত ইতিহাস আলোচিত হয়েছে । তিনি ২৭৩ হিজরী ৮৮৬ ঈসায়ী সোমবার ৬৪ বছর বয়সে ইন্তেকাল করেন। ইমাম ইবনে মাজাহ অপরিসীম শ্রম-সাধনা ও পরীক্ষা নিরীক্ষার পর এ গ্রন্থখানির প্রণয়নকার্য সম্পন্ব করেন। সুনানে সংকলিত করেছেন। এ গ্রন্থে মোট ৩২টি পরিচ্ছেদ, পনের শত অধ্যায় রয়েছে (আল বিদায়রা আন নিহায়াহ)। ইমাম ইব্নে মাজাহ তা প্রণয়ন করে তার উত্তাদ ইমাম আবু যুরয়ার কাছে পেশ করেন। তিনি এর ভূয়সী প্রশংসা করেন। এ গ্রন্থখানি দু'টি দিকের বিবেচনায় সিহাহ সিত্তাহ্র মধ্যে বিশেষ মর্যাদার অধিকারী । প্রথমতঃ এর রচনা, সংযোজন, সজ্জায়ন ও সৌকর্য। এতে হাদীস সমূহ এক বিশেষ সজ্জায়ন পদ্ধতিতে ও অধ্যায় ভিত্তিতে সাজানো হয়েছে। কোথাও পুনরাবৃত্তি ঘটেনি । সিহাহ সিত্তার অপর গ্রন্থে এ সৌন্দর্য অনুপস্থিত । দ্বিতীয় বৈশিষ্ট্য হল, এতে এমন সব হাদীস উল্লেখিত হয়েছে, যা সিহাহ সিত্তার অপর কোন গ্রন্থে উল্লেখিত হয়নি । এ কারণে এর ব্যবহারিক মূল্যায়ন অন্যান্য গ্রন্থাবলীর তুলনায় অনেক বেশী । সিহাহ্ সিত্তাহর অপর পাচখানি গ্রন্থের তুলনায় ইব্নে মাজায় যয়ীফ হাদীসের সংখ্যা তুলনামুলক বেশী হওয়ার কারণে এর স্থান ষষ্ঠতম । সমাপ্ত www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।