দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত 0 ২৮৭ বিচিত্র নাম সমূহ উদ্ভাবন করে নির্ভরযোগ্য মাত্রা স্থির করার চেষ্টা করেন। ইমাম তিরমিযী তাঁর ‘জামে’ গ্রন্থখানি ইমাম আবু দাউদ ও ইমাম বুখারী অনুসৃত গ্রন্থ প্রণয়ন রীতি অনুযায়ী সংকলন করেছেন । তিনি এ গ্রন্থে বিভিন্ন বিষয়ের হাদীস সন্নিবেশিত করেছেন। আর এ কারণে তাকে ‘জামে’ নামে আখ্যায়িত করা হয়েছে। হাফেয আৰু তাহের ইব্নে যুবাই (মৃঃ ৭০৮হিঃ) এ সম্পর্কে বলেন-“ইমাম তিরমিযী বিভিন্ন বিষয়ের হাদীস একত্র করে গ্রন্থখানি প্রনয়ন করার যে বৈশিষ্ট্য লাভ করেছেন, তাতে তিনি অবিসংবাদিত” ইমাম তিরমিযী তীর এ গ্রন্থখানি সম্পর্কে অত্যন্ত হৃদয়ের সাথে দাবী করে বলেন-“যার ঘরে এ কিতাবখানি থাকবে, মনে করা যাবে যে তীর ঘরে স্বয়ং নবী করীম(সাঃ) অবস্থান করছেন ও নিজে কথা বলছেন” বস্তুতঃ সহীহ হাদীস গ্রন্থ সমূহের এটাই সঠিক মর্যাদা । তিরমিযী শরীফের সহজবোধ্যতা সর্বজন বিধিত একারণে শায়খুল ইসলাম হাফেয ইমাম আবু ইসমাঈল আবদুল্লাহ্‌ আনসারী (মৃঃ ৪৮১ হিঃ) তিরমিযী শরীফকে বুখারী ও মুসলিম গ্রন্থদ্বয় অপেক্ষা অধিক ব্যবহারোপযোগী বলে অভিমত ব্যক্ত করেছেন। কেননা তিরমিযী শরীফ হতে সাধারণ পাঠকও ফায়দা অর্জন করতে পারে। কিন্তু বুখারী ও মুসলিম শরীফ হতে কেবলমাত্র বিশেষ পারদশী আলেম ভিন্ন অপর কেহ্‌ ফায়দা লাভ করতে সমর্থ হয় না। ইমাম তিরমিযীর বহু সংখ্যক ছাত্র তার কাছ থেকে এ গ্রন্থখানি শ্রবণ করেছেন। কিন্তু এর বর্ণনা পরম্পরা অব্যাহত ও ধারাবাহিকভাবে মাত্র ছ’জন প্রখ্যাত মুহাদ্দিস হতে চলে আসছে। ইমাম ইব্নে মাজাহ (রঃ) সুনানে ইবনে মাজাহ্‌ সংকলকের প্রকৃত নাম মুহাম্মদ কুনিয়াত আবু আবদুল্লাহ্‌ । তাঁর পূর্ণ নাম ও নসবনামা হলঃ আৰু আবদুল্লাহ্‌ মুহাম্মদ ইবনে ইয়াযিদ ইবনে আবদুল্লাহ্‌ ইবনে মাজাহ আল কাজভীনী । তিনি ২০৯ হিজরী ৮২৮ ঈসায়ী কাজভীন নামক স্থানে জন্মগ্রহণ করেন। (মু’জামুল বুলদান; পৃঃ ৮২) উসমান (রাঃ)-এর সময় বিজিত হওয়ার পর হতেই ইসলামী জ্ঞান বিজ্ঞানের কেন্দ্র হিসেবে পরিগণিত হয়। হিজরী তৃতীয় শতকের প্রারম্ভ হতে সেখানে হাদীস চর্চার বিশেষ কেন্দ্র বিন্দুতে পরিণত হয়; ফলে এখানেই অতি শৈশব হতে ইবনে মাজাহ ইলমে হাদীস শিক্ষায় আত্মনিয়োগ করেন। এ সময় কাজভীন শহর যুগশ্ৰেষ্ঠ কয়েকজন মুহাদ্দিস হাদীসের দরস দিতেন । ইবৃনে মাজাহ তাদের থেকে হাদীস শ্রবণ ও সংগ্রহন করেন । ইমাম ইবৃনে মাজাহ অগনিত মুহান্দিসের কাছ থেকে হাদীস শিক্ষা লাভ করেন'।. তন্মধ্যে আলী ইবৃনে মুহাম্মদ আবুল www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।