সাহাবা চরিত 9 ২৮৬ শ্রবণ ও গ্রহণ করেছেন। তিনি সর্বমোট এক হাজার হাদীসের উস্তাদ থেকে হাদীস সংগ্রহ করেন। তীদের মধ্যে কুতাইবা ইবনে সায়ীদ, ইসহাক ইব্নে মুসা, এবং মুহাম্মদ ইব্নে ইসমাঈলুল বুখারী প্রমুখ মুহাদ্দিস ইমাম তিরমিযীর উস্তাদ । (আল হাদীস ওয়াল মুহাদ্দেসুন পৃঃ ৩৬০) । ইমাম তিরমিযী তীম্ষ্ম স্বরণশক্তির অধিকারী ছিলেন। কোন হাদীস একবার শুনলে দ্বিতীয়বার শুনার আর প্রয়োজন হত না । সাথে সাথে তা তার মুখস্থ হয়ে যেত । ইমাম তিরমিযী জনৈক এক মুহাদ্দিসের বর্ণিত কয়েকটি হাদীস শ্রবণ করেছিলেন, কিন্তু তার সাথে কনেন দিন সাক্ষাত ঘটেনি । এজন্য সে মুহাদ্দিসের সাক্ষাত লাভের উদগ্রীব বাসনা তাঁর হৃদয় জাগ্রত ছিল। একদিন পথিমধ্যে হঠাৎ তার সাক্ষাত পান এবং তীর কাছ থেকে সমস্ত হাদীস শ্রবণের বাসনা প্রকাশ করেন। তিনি বিশেষ অনুরোধক্রমে পথের মধ্যে দীড়িয়েই সমস্ত হাদীস মুখস্থ পাঠ করেন। তা শ্রবণমাত্রই সকল হাদীস ইমাম তিরমিযীর মুখস্থ হয়ে যায়। তা দেখে সে মুহাদ্দীস বিস্মিত হয়ে পড়েন। তার মেধা পরীক্ষর জন্য তিনি আরো চল্লিশটি হাদীস পাঠ করেন তাও সাথে সাথে ইমাম তিরমিযীর মুখস্থ হয়ে যায় এবং পুনরায় উত্তাদকে শুনিয়ে দেন। অথচ ইতিপূর্বে এ হাদীসগুলো তিনি আর কখনও শবণ করনি । এটাই ছিল তার অসাধারণ মেধার পরিচয় । এছাড়াও তার স্মৃতিশক্তির ব্যাপারে অনেক ঘটনা বিদ্যমান রয়েছে। অসাধারণ মেধার কারণে ইমাম বুখারী তীর সম্পর্কে অনেক প্রশংসাসূচক কথা বলতেন । ইমাম তিরমিযী বহু মূল্যবান গ্রন্থ প্রণয়ন করেছেন। আল জামেউত্ তিরমিযী, কিতাবুল আসমা, আল কুনী, শামায়েতুলত তিরমিযী, তাওয়ারীখ ও কিতাবুল যুহদ প্রভৃতি তার যুগান্তকারী গ্রন্থ । শেষ জীবনে ইমাম তিরমিযী দৃষ্টিশক্তি সম্পূর্ণ হারিয়ে যায়। তিনি ২৮৯ হিজরীতে ৭০ বছর বয়সে তিরমিয শহরে ইন্তেকাল করেন। (আল বেদায়া অন্ নেহায়া, মিযানুল এতেদাল) । ইমাম তিরমিযীর হাদীসগ্রন্থ ‘জামে তিরমিযী’ নামে খ্যাত । একে ‘সুনান’ও বলা হয়। অবশ্য প্রথমোক্ত নামই অধিকাংশ হাদীসবিদগণ গ্রহণ করেছেন। ইমাম তিরমিযী তার সংগৃহীত পাচ লাখ হাদীস হতে বাছাই করে ১৬০০ হাদীস তার সুনানের মধ্যে সংকলন করেছেন। তিনিই সর্বপ্রথম তাদীস বর্ণনাকারীদের নাম, উপনাম ও খেতাব নির্ধারণ করেননি এবং প্রত্যেক হাদীসের www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।