সাহাৰা চরিত 0 ২৮৫ হাদীস হতে ছাটাই বাছাই ও চয়ন করত ৪৮০০টি হাদীস তীর সংকলনে স্থান দিয়েছেন। এ হাদীস সমূহ সবই আহ্কাম সম্পর্কিত এবং এর অধিকাংশ ‘মহহুর' পর্যায়ের হাদীস । (আল হাদীস ওয়াল মুহাদ্দেসুন, পৃঃ ৪১১) । ইমাম আবু দাউদ ফিক্হর দৃষ্টিভংগিতে হাদীস সমূহ চয়ন করেছেন। ফিক্হর সমস্ত বিষয় এতে আলোচিত হয়েছে। আর একারণেই ফিকহ্বিদিগণ মনে করে-'একজন মুজতাহিদের পক্ষে ফিকহ্র মাসয়ালা বের করার জন্য আল্লাহ্র কিতাব কুরআন মজীদের পরে সুনানে আবু দাউদ গ্রন্থই যথেষ্ট ৷" (আল হাদীস ওয়াল মুহাদ্দেসুন, পৃঃ ৪১১)! ইমাম হাফেয আৰু ইব্নে যুবাইর গরনাতী (মৃঃ ৭০৮ হিঃ) সুনানে আবু দাউদ সম্পর্কে বলেন, “ফিকহ্ সম্পর্কিত হাদীস সমূহ সামগ্রিক ও নিরংকুশভাবে সংকলিত হওয়ার কারণে সুনানে আবু দাউদের যে বিশেষত্ব, তা সিহাহ সিত্তার অপর কোন গ্রন্থের নেই ৷ (তদারীবুর রাবী, পৃঃ ৫৬)। ইমাম গাযযালী (রহঃ) বলেন, ‘হাদীসের মধ্যে এ গ্রন্থই মুজতাহিদের জন্য যথেষ্ট ৷’ (ফাতহুল মুগীস, পৃঃ ২৮) ইমাম আবু দাউদ গ্রন্থখানির সংকলন সমাপ্ত করে একে তার উস্তাদ ইমাম আহম্মদ ইবনে হাম্বলের সমীপে পেশ করেন। তিনি একে উত্তম হাদীসগ্রন্থ বলে প্রশংসা করেন । (গুরুতুল আয়েম্মা, পৃঃ ১৭ ও তাযকিরাতুল হুফ্ফাজ্)। এ গ্রন্থে -‘জনগণ কর্তৃক সর্বসম্মত ভাবে পরিত্যাক্ত কোন হাদীস আমি এতে উদ্ধৃত করিনি ৷’ (মুকাদ্দামা মুয়ালেমুস্ সুনান, পৃঃ ১৭) । জামে তিরমিযী ঃ সিহাহ্ সিত্তাহ্র চতুর্থ গ্রন্থ ‘জামে তিরমিধী’র সং: ক প্রকৃত নাম মুহাম্মদ ৷ কুনিয়াত আবু ঈসা ৷ লকব ইমামুল হাফেয ৷ তীর পূর্ণনাম ও নসবনামা হল আল ইমামুল হাফেয আবু ঈসা মুহাম্মদ ইব্নে ঈসা ইবনে সওরাতা ইবনে মুসা ইবনে জাহাকুস সুলামী আত্তিরমিষী আল বুখারী । তিনি ট্রাসঅক্সিয়ানার তিরমিয নামক প্রাচীন শহরে ২০৯ হিজরী সনে জন্মগ্রহণ করেন। তিরমিয শহরটি জীহুল নদীর বেলাভূমে অবস্থিত । এ শহরে যুগ শ্রেষ্ঠ অগণিত মুহাদ্দিস ও প্রখ্যাত উলামাদের জন্মগ্রহণের কারণে এটা 'মাদীনাতুর রিজাল’ নামে প্রসিদ্ধি লাভ করে ইমাম তিরমিযী প্রাথমিক শিক্ষা নিজ গৃহে সমাপন করেন । অতঃপর তিনি মুসলিম জাহানের প্রখ্যাত হাদীস কেন্র সমূহ পরিভ্রমণ করে হাদীস শ্রবণ ও সংগ্রহ করেন। কুফা, বসরা, রাই, খুরাসান, ইরাক ও হিজাযে হাদীস সংগ্রহের জন্য তিনি বছরের পর বছর সফর করতে থাকেন। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।