দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত 03 ২৮৪ অনুসরণ করেছেন। এ গ্রন্থখানির বিশুদ্ধতা সম্পর্কে ইমাম নাসায়ী নিজেই বলেছেন ঃ ‘হাদীসের সঞ্চয়ন মুবতাবা নামের গ্রন্থখানিতে উদ্ধৃত সমস্ত হাদীসই বিশুদ্ধ ৷’ আবু আলী বলেন, ইমাম মুসলিমের চেয়েও ইমাম নাসায়ী হাদীস গ্রহণে রিজাল সম্পর্কে কঠিন শর্তারোপ করেন। কিন্তু তা সঠিক নয়। কেননা ইবৃনে কাসির বর্ণনা মতে সুনানে নাসায়ীতে “মাজহুল’ ও “মাজরূহ' রাবী রয়েছে এবং এতে ‘যয়ীফ’ ‘মুয়ালয়াল’ ও মুনকার হাদীস রয়েছে। ইমাম নাসায়ীর সুনান ংকলনে ৪,৪৮২ টি হাদীস স্থান পেয়েছে। সমস্ত হাদীসগুলোকে ১৫টি শিরনামায় এবং ১৭৪৪ অধ্যায়ে বিভক্ত করা হয়েছে। ইমাম নাসায়ীর কাছ থেকে এ গ্রন্থ বহু সংখ্যক ছাত্র শ্রবণ করে থাকলেও বড় বড় দশজন মুহাদ্দিস এ গ্রন্থের ধারাবাহিকতা বর্ণনা করেছেন। আবু দাউদঃ ইমাম আবু দাউদের পূর্ণ নাম হল, সুলায়মান ইবনুল আশয়াস ইবনে ইসহাক আল. আসাদী আস-সিজিস্তানী । আবু দাউদ নামেই তিনি সমধিক পরিচিত ৷ তিনি বান্দাহার ও চিশৃতি এর নিকটস্থ সীস্তান নামক স্থানে ২০২ হিজরী মুতাবিক ৮১৭ ঈসায়ী সনে জন্য গ্রহণ করেন। (আল হাদীস ওয়াল মুহাদ্দেসুন, পৃঃ ৩৫৮) । ইমাম আবু দাউদ নিজ জন্ম স্থানে প্রাথমিক শিক্ষা জীবন শুরু করেন। খুরাসান প্রভৃতি প্রখ্যাত হাদীস কেন্দ্র সমূহ পরিভ্রণ করেন। যেখানে তিনি যে হাদীসের সন্ধান পেয়েছেন সেখান থেকেই তিনি তা সংগ্রহ করেছেন। তদানীস্তন সুবিখ্যাত মুহাদ্দিসের কাছ থেকে হাদীস শ্রবণ ও সংগ্রহ করেন । ইমাম আবু দাউদের উত্তাদের মধ্যে যুগশ্রেষ্ঠ কয়েকজন মুহাদ্দিস হলেন- ইমাম আহম্মদ ইব্নে হাম্বল, উসমান ইবনে আবু সাইবা, কুতাইবা ইবনে সায়ীদ প্রমুখ । হাদীসে তাঁর যে অসাধারণ জ্ঞান ও গভীর পারদর্শীতা ছিল, তা এ যুগের সকল বিজ্ঞ জনেরা উদাত্তকন্তে ঘোষণা করেছেন এবং তার তীক্ষ্ম স্বরণশক্তির প্রশংসা ET NO EMEA তিরমিযী ও ইমাম নাসায়ী তার ছাত্র ছিলেন। তিনি ২৭৫ হিজরীর ১৬ শাওয়াল বসরা নগরে ইন্তিকাল করেন। ইমাম আবু দাউদের জীবনের সর্বশ্রেষ্ঠ অবদান হল ‘সুনান’ যা হাদীসের ক্ষেত্রে তৃতীয় প্রামাণ্য গ্রন্থ হিসেবে স্বীকৃতি লাভ করেছে। সহীহ বুখারী ও সহীহ মুসলিমের পরেই “সুনানে আবু দাউদ” এর স্থান। হাদীস সংকলনের ইতিহাসের এর স্থান তৃতীয় । তিনি এ গ্রন্থখানির সংকলন কার্য যৌবন বয়সেই সমাপ্ত করেছেন। তাকে দীর্ঘ বিশ বছর সংকলনের কাজে ব্যয় করতে হয়েছে। ইমাম আবু দাউদ (রহঃ) তাঁর সংগৃহীত পাঁচ লক্ষ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।