সাহাবা চরিত 9 ২৮৩ শুয়াইব ৷ নসবনামা হলঃ আবু আবদুর রহমান আহমদ ইবনে শুয়াইব ইবনে আলী ইব্নে বাহর ইবনে মান্নান ইবনে দীনার আন্নাসায়ী। খোরাসানের অন্তৰ্গত নাসা নামক স্থানে হিজরী ২১৪ মতান্তরে ২১৫ সনের তিনি জন্ম খৃহণ করেন। তিনি পনেরো বছর বয়সে হাদীস শিক্ষা ও সংগ্রহের উদ্দেশ্যে হাদীসের সকল গুরুত্বপূর্ণ কেন্দ্রসমূহ সফর করেন । প্রথমে তিনি কুতাইবা ইব্নে সায়ীদুল বালখীর কাছে গমন করেন এবং সেখানে এক বছর দু’ মাস অবস্থান করে তীর কাছ থেকে হাদীস শিক্ষা ও সংগ্রহ করেন । অতঃপর তিনি মিসরে যান এবং সেখানে তিনি দীর্ঘকাল অবস্থান করেন। মিসরে অবস্থান কালে তিনি বেশ কয়েকখনি গ্রন্থ প্রণয়ন করেন। এ সময় হতে মানুষেরা তার কাছ থেকে হাদীস শ্রবণ করত । ইমাম হাকেম আবু আলী নিশাপুরী হতে বর্ণনা করেন যে, প্রসিদ্ধ চারজন হাফেযে হাদীসের মধ্যে ইমাম নাসায়ী ছিলেন অন্যতম একজন । তিনি শাফেয়ী মাযহাবের অনুসারী ছিলেন। তিনি অত্যন্ত পরহেষগার ও মুত্তাকী ছিলেন। ইমাম নাসায়ী হাদীস ও ইলমে হাদীস সম্পর্কিত বিষয়ে বহু মূল্যবান গ্রন্থ প্রণয়ন করেন। সুনানে কুবরা’ ও সুনানে সুগরা’ যাকে ‘আল মুজতাবা বলা হয় প্রভৃতি তার প্রসিদ্ধ গ্রন্থ । ৩০২ হিজরীতে তিনি মিসর ত্যাগ করে দামেশক যান। এখানে অবস্থানকালে তিনি হযরত আলী ও খান্দানে রাসূলের প্রশংসামূলক গ্রন্থ রচনা সমাপ্ত করেন। এখানে তিনি উমাইয়াদের দ্বারা খান্দানে রাসূলের অবমাননার মানসিকতা দেখে অত্যন্ত মর্মাহত হন । তিনি খান্দানে রাসূলের প্রশংসায় লিখিত পুস্তকখানি দামেশকের জামে মসজিদে সমবেত লোকদেরকে পাঠ করে শুনান ৷ এতে উমাইয়া শাসকদের প্রশংসা না থাকায় উপস্থিত লোকেরা ক্ষিপ্ত হয়ে তার উপর চড়াও হয়ে বেদম প্রহার করতে থাকে । অমানুষিক নির্যাতনের ফলে মারাত্মক আহত ও কাতর হয়ে পড়েন । অবসন্ন অবস্থায় তীর অন্তিম বাসনা ও নিবেদন ছিল, তোমরা আমাকে মক্কা শরীফে পৌছে দাও, আমি যেন সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। তীকে মক্কায় পৌছানো হয়েছিল৷ সেখানে তিনি ৩০৩ হিজরীতে ৮৯ বছর বয়সে ইন্তেকাল করেন। তাকে সাফাও মারওয়ার মধ্যবতী স্থানে দাফন করা হয়। (তাযকিরাতুল হুফ্ফায)। ইমাম নাসায়ী প্রথমে ‘সুনানুল কুবরা’ নামে একখানা হাদীস গ্রন্থ প্রণয়ন করেন। এ সংকলনে সহীহ্ ও গায়রে সহীহ উভয় প্রকারের হাদীস সন্নিবেশিত হয়েছিল । পরে তিনি শুধুমাত্র সহীহ হাদীস সম্বলিত একটি সংকলন তৈরী করেন। এর নাম ‘আস্সুনানুস্ সুগরা’। এর অপর এক নাম হল, “আল মুজতবা’ সঞ্চয়িতা ৷ সুনানে নাসায়ী দ্বারা ‘আল মুজতবা’ই উদ্দেশ্য । ইমাম নাসায়ী ‘আল মুজতবা’ প্রণয়নের সময় ইমাম বুখারী ও ইমাম মুসলিমের গ্রন্থ প্রণয়ন রীতির www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।