সাহাবা চরিত 9 ২৮২ পেলেন তখন পাত্রের খেজুরও শেষ হয়ে গিয়েছে। অতিরিক্ত খেজুর খাওয়ার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং এ অসুস্থ অবস্থাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিশুদ্ধ ছ’খানা হাদীস সংকলনের মধ্যে সহীহ্ মুসলিম শরীফ অন্যতম । এটা ইমাম মুসলিমের শ্রেষ্ঠ অবদান । দীর্ঘ পনেরো বছরের অবিশ্রান্ত সাধনা, গবেষণা ও যাচাই বাছাইর পর সহীহ হাদীস সমূহের এক সুসংবদ্ধ সংকলন হল মুসলিম শরীফ । ইমাম মুসলিম সরাসরি উত্তাদের কাছ থেকে শ্রুত তিন লাখ হাদীস থেকে বাছাই করে গ্রন্থখানি সংকলন করেছেন। এতে তাকবার বা একাধিকাবার উদ্ধৃত হাদীস সহ মোট বার হাজার হাদীস সন্নিবেশিত হয়েছে। তাকবার বাদে হাদীসের সংখ্যা প্রায় চার হাজার । (তাদরীবুর রাবী) ' মুসলিম শরীফ সংকলনের সময় তিনি অত্যন্ত সতর্কতা ও বিচক্ষণতার পরিচয় দেন। কেবলমাত্র নিজের খেয়াল খুশি ও বুদ্ধির বিবেচনায় যে কোন হাদীসকে তিনি সন্নিবেশিত করেননি । প্রত্যেকটি হাদীসের বিশুদ্ধতা সম্পর্কে সমসাময়িক অন্যান্য মুহাদ্দিসদের মধ্যে পরামর্শ সাপেক্ষে এক্যমতে তিনি এ অমূল্য গ্রন্থ লিপিবদ্ধ করেছেন। প্রণয়নের কাজ পরিসমাপ্তির পর তিনি তা তদানীন্তন প্রখ্যাত হাফেয হাদীস ইমাম আবু যুরয়ার সামনে উপস্থাপন করেন। প্রত্যেকটি হাদীসের উপর তিনি যে অভিমত ব্যক্ত করেছেন তাই ইমাম মুসলিম গ্রহণ করেন। মুসলিম শরীফে সংকলিত হাদীস সমূহের বিশুদ্ধতা সম্পর্কে ইমাম মুসলিম নিজেই বলেনঃ “মুহাদ্দিসগণ দু’শত বছর পর্যন্ত যদি হাদীস লিখতে থাকেন, তবুও এ বিশুদ্ধ গ্রন্থের'ওপর অবশ্যই নির্ভর করতে হবে ।” (মুকাদ্দামাহ মুসলিম; নববী) এরূপ আর একখানি গ্রন্থ কেহই প্রনয়ন করতে পারেননি ৷’ (মুকাদ্দামাহ ফাতহুল বারী ৷) কোন কোন বিজ্ঞ মুহাদ্দিস বুখারী শরীফের উর্ধে মুসলিম শরীফ বিশুদ্ধ ও শ্ৰেষ্ঠ বলে অভিমত ব্যক্ত করেছেন। ইমাম মুসলিমের বহু ছাত্র তার কাছ থেকে এ সংকলিত হাদীস শ্রবণ করেছেন এবং তার সুত্রে বর্ণনাও করেছেন। বর্তমানে আমরা যে সংকলনটি দেখতে পাচ্ছি তা প্রখ্যাত মুহাদ্দিস শায়খ আবু ইসহাজ ইব্রাহীম ইবৃনে মুহাম্মদ ইবনে সুফইয়ান নিশাপুরীর সূত্রে বর্ণিত হয়ে আসছে। তিনি ৩০৮ হিজরী সনে ইন্তেকাল করেন। সুনানে নাসায়ী ৪ সিহাহ্ সিত্তাহর অন্যতম গ্রন্থ ‘সুনানে নাসায়ী’ এর সংকলকের নাম আহমদ । কুনিয়াত আবু আবদুর রহমান । পিতার নাম www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।