দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত 0 ৩০ হযরত আবদুল্লাহ্‌ ইব্‌নে উমর (রাঃ)-এর ঘটনা £ আবদুল্লাহ্‌ ইবনে ওমর (রাঃ) একদিন মুহাম্মদ ইব্‌নে উসামাকে দেখে বললেন, এ যদি আমার গোলাম হত! জনৈক ব্যক্তি বলল, এত উসামার পুত্র । একথা শুনে তিনি লজ্জায় মাথা নত করে অনুতপ্ত হয়ে মাটি খুঁড়তে শুরু করে বললেন, যদি রাসূল (সাঃ) তাকে দেখতেন তাহলে অত্যন্ত ভালবাসতেন । যেহেতু তার পিতা ও পিতামহকেও তিনি ভালবেসেছেন। বিখ্যাত এঁতিহাসিক ইব্‌নে আসাকির লিখেন, উসামা (রাঃ)-এর কন্যা একদিন ওমর ইব্‌নে আবদুল আধীয (রাঃ)-এর কাছে গেলেন। বার্ধক্যজনিত দুর্বলতার কারণে তার গোলাম তীকে হাত ধরে নিয়ে যায়। উমর ইবনে আবদুল আযীয (রহঃ) তাকে দেখামাত্রই দাড়িয়ে সংবর্ধনা জানিয়ে নিজের জায়গায় বসিয়ে তার প্রয়োজনাদি মিটালেন। আহ্‌লে বাইতের সাথে রাসূল (সাঃ)-এর মধ্যে তার সাহাবী (রাঃ)-গণের সন্মানও অন্তর্ভুক্ত রয়েছে। কুরআন-হাদীসে যদি তাদের ফযীলত ও মহত্ত্বের বিষয় বর্ণনা নাও করা হত, তথাপি তাদের সন্মান অপরিহার্য হওয়ার জন্য এটাই যথেষ্ট ছিল যে, তারা ছিলেন রাসূল (সাঃ)-এর অন্তরঙ্গ সহচর । তাদের সম্পর্কে আল্লাহ্‌ ঘোষণা করেছেন-“আল্লাহ্‌ তাদের প্রতি সন্তুষ্ট আর তারাও আল্লাহ্‌র প্রতি সন্তুষ্ট ।” আল্লাহ্‌ বলেন-“মুহাম্মদ (সাঃ) আল্লাহ্‌ রাসূল ৷ আর নিজেদের পরস্পরে অত্যন্ত সদয় । তুমি তাদেরকে দেখতে পাবে কখনও রুকু করছে; কখনও সিজদা করছে। তারা আল্লাহ্‌র অনুগৃহ ও সন্তুষ্টি অর্জনে ব্যাপৃত । সিজদার দরুন তাঁদের চেহারায় বিশেষ নিদর্শন দীপ্তিমান । যীরা ঈমান এনে নেক কাজ করেছে তাদের সম্পর্কে আল্লাহ্‌ মাগফিরাত এবং বিরাট প্রতিদানের ওয়াদা করেছেন।” “আর যারা তীর সাহচর্য লাভ করেছে” এ বাক্যে আল্লাহ্‌ সাহাবায়ে কিরামের জন্য রাসূল (সাঃ) সাহাচর্য যে অতি মর্যাদার বিষয় তা বর্ণনা করেছেন। আর এটা এমন মর্যাদা যার সমতুল্য আর কিছু নেই । আর আয়াতে কারীমায় সাহচর্য ও সঙ্গ দ্বারা কায়িক ও কালিক সঙ্গ বুঝানো হয় নাই । কারণ এটা তো কাফেরদেরও লাভ হয়েছিল । বরং বিশেষ সঙ্গ বুঝানো হয়েছে। অর্থাৎ ঈমান আনয়নের সাথে সাথে তারা সাহায্য-সহযোগিতায়ও রাসূল (সাঃ)-এর সাথে রয়েছেন। এ বিষয় অবশ্য অন্য বাক্য দ্বারাও ব্যক্ত করা যেত www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।