দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত 0 ২৮০ একটি হাদীস লিখার পূর্বে গোসল করেছি ও দু’রাকাত নফল নামায পড়ে নিয়েছি। তা ব্যতীত আমি একটি হাদীসও লিখিনি !' ইমাম বুখারী প্রত্যেকটি হাদীস লিপিবন্ধ করার পূর্বে ইস্তেখারার মাধ্যমে এর বিশুদ্ধতা সম্পর্কে দৃঢ়নিশ্চিত হয়েই তা লিপিবদ্ধ করেছেন। এরূপ অনন্য সাধারণ সতর্কতা ও অক্লান্ত পরিশ্রমের ফলে তিনি এ বিশাল সংকলনটি প্রণয়ন করেন। বুখারী শরীফের হাদীসের সংখ্যা £ ইমাম বুখারী (রহঃ) ছয় লাখ হাদীস সামনে রেখে বুখারী শরীফ প্রণয়নের কাজে হাত দেন। এ ছয় লাখের মধ্যে এক লাখ সহীহ্‌ হাদীস ইমাম বুখারীর মুখস্থ ছিল। এ ছাড়াও প্রায় দু'লাখ গায়রে সহীহ্‌ হাদীসও তার মুখস্থ ছিল বুখারী শরীফে একাদিকবার উদ্ধৃত হাদীসসহ সর্বমোট হাদীস হচেছ ৯০৮২টি । এতে মুয়াল্লিক, মুতাবিয়াত ও মওকুফাত বাদ দিলে হাদীসের সংখ্যা দীড়ায় ৭৩৯৭টি ৷ একধিকবার উল্লেখিত হাদীস ব্যতীত এর সংখ্যা হল ২৬০২টি । অপর এক হিসেব মতে এ পর্যায়ের হাদীসের সংখ্যা হল ২৭৬১টি । (মুকাদ্দামাহ ফাতহুল বারী) । আল্লামা বদরুদ্দীন আইনী (রহঃ) বুখারী শরীফের হাদীসের সংখ্যা সম্পর্কে বলেন, এতে ৭২৭৫টি হাদীস সন্নিবেশিত হয়েছে। এতে পুনকরুল্লিখিত হাদীসসমূহ গণ্য । তা বাদে হাদীসের সংখ্যা হয় প্রায় চার হাজার । (মুকাদ্দমাহ উমদাতুলকারী) । বুখারী শরীফ হল দীন-ইসলামের এক অক্ষয় স্তম্ভ । প্রত্যেক যুগের আলেম ও মুহদ্দিসগণ এর শ্রেষ্ঠত্ব ও বিশেষ বৈশিষ্ট্য মন্ডিত বলে অকাতরে ঘোষণা দিয়েছেন । এ পর্যায়ে নিম্নোদ্বৃত উক্তিটি সর্বজন বিধিত ৷ ‘আল্লাহর কিতাবের পর আকাশের নীচে সর্বাদিক সহীহ্‌ গ্রন্থ হল সহীহুল বুখারী ৷' (মুকাদ্দমাহ ফাতহুল বারী ও উমদাতুল কারী) । এ সম্পর্কে ইমাম নাসায়ী (রহঃ) বুখারী শরীফ প্রণয়নের পর তারজমাতুল বাব বা শিরোনাম কায়েম করেন। তা কায়েম করতে তিনি গভীর জ্ঞান, তীক্ষ বুদ্ধি ও অসাধারণ পান্ডিত্যের পরিচয় দিয়েছেন। যুগে যুগে সকল আলিম মুহাদ্দিস ও পন্ডিতবর্গ এর মর্ম অনুধাবনের জন্য আপ্রাণ চেষ্টা সাধনা অব্যাহত রেখেছেন। কিন্তু অদ্যবধি সম্পূর্ণভাবে এর মর্ম উৎঘাটিত হয়নি । আর এ জন্য বলা হয়ে থাকে ‘ফিকহুল বুখারী ফী তারাজিমিহী’ ৷ অর্থাৎ ইমাম বুখারী (রহঃ) এর জ্ঞান, বুদ্ধি ও অসাধারণ পান্ডিত্য তীর গ্রন্থের তারজমা বা শিরনামের মধ্যে লুকিয়ে রয়েছে। সহীহ্‌ মুসলিম শরীফ ঃ ইমাম মুসলিম ২০৪ হিজরী সনে ৮১৭ ঈসায়ী www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।