দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত 9 ২৭৮ নামে তীর প্রথম গ্রন্থ রচনা করেন । এরপর মদীনায় অবস্থান কালে তিনি চাদের আলোতে তারিখে কাবীর রচনা করেন । ইমাম বুখারী হাদীস সংগ্রহের উদ্দেশ্য তৎকালীন মুসলিম বিশ্বের বিখ্যাত জ্ঞান কেন্দ্র কূফা, বসরা, বাগদাদ, সিরিয়া, ইমাম বুখারী (রহঃ)-এর মুখস্থ শক্তি £ অসাধারণ স্মৃতিশক্তির অধিকারী ছিলেন ইমাম বুখারী (রঃ) ৷ এক লাখ সহীহ ও দু'লাখ গায়রে হাদীস তার মুখস্থ ছিল। তার তীক্ষু স্মরণশক্তির কথা উল্লেখ করে বলা হয়েছে ’তিনি একবার মাত্র কিতাব পড়তেন এবং একবার দেখেই সমস্ত কিতাব মুখস্থ করে ফেলতেন!' ইমাম বুখারী (রঃ) এগার বছর বয়সে বুখারার বিখ্যাত মুহাদ্দিস দাখেলীর হাদীস বৰ্ণনাকালে যে ভুল সংশোধন করেছেন, হাদীস বিশারদগণের কাছে তা সত্যিই বিস্ময়কর । মাত্র ষোল বছর বয়সে মুসলিম বিশ্বের খ্যাতিমান মুহাদ্দিস আবদুল্লাগ ইবনুর মুবারক ও ওয়াকী ইবনুল জাররাহ (রহঃ) এর সংকলিত হাদীস গ্রন্থসমূহ মুখস্থ করেন। ইমাম বুখারী (রহঃ) একবার সমরকন্দে ও বাগদাদে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। তখনকার বিখ্যাত মুহদ্দিসগণ কতকগুলো হাদীসের সনদ ও সতন উলট পালট করে ইমাম বুখারী (রহঃ) এর সামনে পাঠ করেন এবং এর সত্যতা ও যথার্থতা যাচাই করার জন্য তাকে অনুরোধ করেন । তিনি তা যথাযথ ভাবে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেন। এতে তার অসাধারণ স্থৃতিশক্তির পরিচয় ঘটে । সাথে সাথে তারা বুখারী (রহঃ) এর শ্রেষ্ঠত্ব স্বীকার করে নেন। ইমাম বুখারী (রহঃ) এক হাজারেরও বেশী সংখ্যক মুহাদ্দিস থেকে হাদীস শিক্ষা লাভ করেছেন । তীদের মধ্যে মাক্ধী ইবনে সালাম আল-বায়কান্দী ও মুহাম্মদ ইউনুস আল-ফারইয়াবী (রাঃ) প্রমুখের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য । তার থেকে বুখারী শরীফ শ্রবণকারীর সংখ্যা নব্বই হাজারের ও অধিক । তা ছাড়াও তার অনেক ছাত্র ছিল । এঁদের মধ্যে ইমাম মুসলিম, ইমাম তিরমিযী, আবু হাতিম আররাযী (রহঃ) প্রমুখ খ্যাতনামা মুহাদ্দিসের নাম উল্লেখযোগ্য । ইমাম বুখারী (রহঃ) এর অবদান জামে সহীহ বুখারী সংকলন ৷ এটা তিনি সর্বপ্রথম মঙ্কা মুকাররমায় মসজিদে হারামে প্রণয়ন শুরু করে ষোল বছরে তা সমাপ্ত করেন । তাছাড়া ও তিনি অনেক গুলো কিতাব প্রণয়ন করেন। ইমাম বুখারী (রহঃ) পবিত্র চরিত্রের অধিকারী ছিলেন । উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত পিতার বিশাল ধন-ভান্ডার দুস্থ অসহায় ও হাদীস শিক্ষার্থীদের মাঝে অকাতরে বিলিয়ে www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।